More Quotes
আমরা বর্তমানে দাঁড়িয়ে আমাদের জীবনের সবথেকে বেশি যে সময় নিয়ে স্মৃতিচারণ করে থাকি, সেটি হল শৈশব ।
সবার শৈশবে একটি মুহূর্ত আসে যখন মানুষের ভবিষ্যতের দরজা খুলে যায়।
আবার না হয় খেলবো পুতুল খেলা । দেবো পুতুলের বিয়ে, কপট ঝগড়ায় কেটে যাবে বর আর কনেপক্ষ নিয়ে, ফেলে আসা সেই দিনগুলো পিছু ডাকে । হৃদয়ে সেই কুলুকুলু বেগে ধরলার ডাক শুনি । আয় বন্ধু শৈশব ফিরিয়ে আনি।
আমরা সারা জীবন চেষ্টা করি শৈশবে ফিরে যাওয়ার কিন্তু সেটা তো কখনোই সম্ভব নয়। যে সময় পেরিয়ে যায় তা আর কখনো ফিরে আসে না।
শৈশব সকলের জীবনের এক গুরুত্বপূর্ণ সময়। জীবনে অনেকগুলো ধাপ পেরিয়ে এসে আমরা বর্তমান অবস্থায় পৌঁছাতে সক্ষম হয়েছি। এখন যদি আমরা ফেলে আসা কোনো সুন্দর সময়ের কথা ভাবি, তাহলে দেখব যে আমাদের জীবনের সবথেকে মধুর এবং সুন্দর সময় ছিল শৈশব।
মানুষ হিসাবে আমরা সকলেই শৈশব থেকে কৈশোরের দিকে এবং পরবর্তীতে যৌবনের দিকে এগিয়ে যাই কিন্তু আমাদের আবেগ সময়ের সাথে সাথে পিছনে চলে যায়।
শৈশবের সময় আমাদের মধ্যে কোন রকম বাজে চিন্তা ভাবনা ছিলনা, কোনো দুশ্চিন্তা ছিলনা। শুধু একটাই চিন্তা ছিল সারাদিন কিভাবে খেলাধুলা করা যায়।
আজ কাজের চেপে যখন মন খারাপ হয় তখন শৈশবের দিনগুলোকে ভীষণভাবে মনে পড়ে। কত নিশ্চিন্তে কেটেছিল সেই দিনগুলো।
শৈশবকাল হল সরলতার সাথে দিনযাপনের প্রকৃত সময়।
অনেকদিন পর মেয়ে বন্ধুরা একত্রিত হলে একটা দারুণ ব্যাপার হয়। আচমকা সবার বয়স কমে যায়। প্রতিনিয়ত মনে হয় বেঁচে থাকাটা কি দারুণ সুখের ব্যাপার -হুমায়ূন আহমেদ