#Quote
More Quotes
এক কথায় স্বপ্নকে বাস্তবে পরিনত করতে ৪টি জিনিস প্রয়োজন; ইচ্ছা, আত্মবিশ্বাস, সাহস আর নিয়মিত কাজ করা – ওয়াল্ট ডিজনি
তুমি নিজে না চাইলে তোমাকে তোমার স্বপ্নের পথ থেকে কেউ সরাতে পারবে না।
স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই, যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।
স্বপ্ন সত্যি হয়। যদি তা না হত, তবে স্রষ্টা আমাদের স্বপ্ন দেখার ক্ষমতা দিতেন না – জন আপডাইক
অসম্ভব কিছু নিয়ে স্বপ্ন বানাও, স্বপ্ন একদিন পূরণ হবেই।
অন্যের স্বপ্ন দুর্বল হলেও, নিজে কখনো ছোট করে স্বপ্ন দেখো না।
স্বপ্ন দেখে চেষ্টা করলে একদিন তা সম্ভব হয়, এটা আপনার বিশ্বাসের বিষয়।
জীবন সৌন্দর্যে পূর্ণ। মৌমাছির দিকে তাকাও, শিশুদের হাসি মুখের দিকে তাকাও। বৃষ্টির ঘ্রাণ নাও, বাতাসের স্পর্শ নাও। জীবনকে পূর্ণ ভাবে উপভোগ করো, আর নিজের স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনে লড়াই করো – এ্যাশলি স্মিথ (আমেরিকান লেখিকা)
অতিরিক্ত ব্যর্থতার ভয় থাকলে তোমার স্বপ্ন কখনওই পূর্ণ হবে না – পাউলো কোয়েলহো
স্থির করা লক্ষ্য ও স্বপ্নকে নিজের সন্তানসম লালন করো, একদিন দেখবে এগুলোই তোমার চূড়ান্ত সাফল্যের নকশা হবে।