#Quote
More Quotes
আবছায়া মনে স্মৃতির ঘরে, দূরে যায় সে হৃদয় থেকে, স্মৃতির ঘরে তালা দিয়েছি বহুদিন, আজ চাবিটা ছুঁড়ে দিলাম নিরুদ্দেশে, শুকনো গোলাপের পাঁপড়ির মাঝে ঘুমিয়ে থেকো প্রিয়, আর খুঁজব না স্মৃতির কবর খুঁড়ে।
ভাল সময়গুলি ভাল স্মৃতি হয়ে যায় এবং খারাপ সময়গুলি ভাল পাঠে পরিণত হয়।
তাকে মুঠোয় বন্দি করতে চেয়েছিলাম অথচ তার হাজারো স্মৃতির শতদল নিয়ে চলে যাওয়া টা দেখতে হলো
রেখে যেতে পারব না কিছুই, শুধু স্মৃতির সোনালী আলোয় মিলিয়ে যাব।
মা, তোমার স্মৃতি সবসময় আমাকে পথ দেখাবে, কিন্তু তোমার অভাব কখনো পূর্ণ হবে না।
স্মৃতি অতীত হলেও তা ভুলে যাওয়ার জন্য নয়,এটি হল ভবিষ্যতের মূল চাবিকাঠি।
স্মৃতি থেকে যায় মানুষ নয়।
বিদায় মানে সব ভুলে যাওয়া নয় বরং বিদায় মানে হলো অতীত স্মৃতি মনে রেখে বেচে থাকার শুরু। — সংগৃহীত
অনেক কিছু আমরা ঠিক করতে পারি না, কিন্তু একটা জিনিস আমাদের হাতে নিজের প্রতিদিনটাকে একটু সুন্দর করে তোলার চেষ্টা। ছোট ছোট আনন্দ, অযথা হেসে ফেলা, পুরনো কোনো মিষ্টি স্মৃতি এগুলোই আসল থেরাপি।
স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। কারন স্মৃতি মানুষ কে কষ্ট দেয়, মানুষ কে কাঁদায় কিন্তু স্বপ্ন মানুষ কে নতুন কিছুর আশায় রাখে।