More Quotes by Rabindranath Tagore
সুখে আছে যারা সুখে থাক তারা সুখের বসন্ত সুখে হোক সারা..।- রবীন্দ্রনাথ ঠাকুর
যে দিন আসিবে হেথা, পবনের পাখা ঘরে। আমি বলিব কে তা’কে? পাপড় দিয়ে নিয়ে যাব কোথায় - রবীন্দ্রনাথ ঠাকুর
উপার্জনে আমাদের সুযোগ কম বলেই আসক্তি সঞ্ছয়ে ভিতু আমরা।- রবীন্দ্রনাথ ঠাকুর
ছোট ছোট মুখ জানে না ধরার দুখ, হেসে আসে তোমাদের দ্বারে। নবীণ নয়ন তুলি কৌতুকেতে দুলি দুলি চেয়ে চেয়ে দেখে চারিধারে। - রবীন্দ্রনাথ ঠাকুর
অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেন তার বক্ষে বেদনা অপার।
পৃথিবীতে বালিকার প্রথম প্রেমেরমত সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই। প্রথমযৌবনে বালিকা যাকে ভালোবাসে তাহার মত সৌভাগ্যবানও আর কেহই নাই। যদিও সে প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকে যায়, কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারাজীবন পোড়ায়। - রবীন্দ্রনাথ ঠাকুর
ঈশানের পুঞ্জমেঘ অন্ধবেগে ধেয়ে চলে আসে বাধাবন্ধহারা গ্রামান্তরে বেণুকুঞ্জে নীলাঞ্জনছায়া সঞ্চারিয়া হানি দীর্ঘধারা। বর্ষ হয়ে আসে শেষ, দিন হয়ে এল সমাপন, চৈত্র অবসান-- গাহিতে চাহিছে হিয়া পুরাতন ক্লান্ত বরষের সর্বশেষ গান। - রবীন্দ্রনাথ ঠাকুর
মন দিয়ে মন বোঝা যায়, গভীর বিশ্বাস শুধু নীরব প্রাণের কথা টেনে নিয়ে আসে। - রবীন্দ্রনাথ ঠাকুর
অসীম সে চাহে সীমার নিবিড় সঙ্গ সীমা হতে চায় অসীমের মাঝে হারা। - রবীন্দ্রনাথ ঠাকুর
হঠাৎ একদিন পূর্ণিমার রাত্রে জীবনে যখন জোয়ার আসে, তখন যে একটা বৃহৎ প্রতিজ্ঞা করিয়া বসে জীবনের সুদীর্ঘ ভাটার সময় সে প্রতিজ্ঞা রক্ষা করিতে তাহার সমস্ত প্রাণে টান পড়ে।- রবীন্দ্রনাথ ঠাকুর