#Quote
More Quotes by Rabindranath Tagore
মানুষের একটা বয়স আছে যখন সে চিন্তা না করিয়াও বিবাহ করিতে পারে। সে বয়স পেরোলে বিবাহ করিতে দুঃসাহসিকতার দরকার হয়। - রবীন্দ্রনাথ ঠাকুর
ভয়ের তাড়া খেলেই ধর্মের মূঢ়তার পিছনে মানুষ লুকাতে চেষ্টা করে। - রবীন্দ্রনাথ ঠাকুর
সে পূর্ণ উদাত্ত ধ্বনি বেদগাথা সামমন্ত্রসম সরল গম্ভীর সমস্ত অন্তর হতে মুহূর্তে অখণ্ডমূর্তি ধরি হউক বাহির। নাহি তাহে দুঃখসুখ পুরাতন তাপ-পরিতাপ, কম্প লজ্জা ভয়-- শুধু তাহা সদ্যঃস্নাত ঋজু শুভ্র মুক্ত জীবনের জয়ধ্বনিময়। - রবীন্দ্রনাথ ঠাকুর
অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মত বিড়ম্বনা আর হয় না। - রবীন্দ্রনাথ ঠাকুর
ভাবিতেছিলাম উঠি কি না উঠি,অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কি না মেলি তন্দ্রা-জড়িমা মাজিয়া। এমন সময়ে, ঈশান, তোমার বিষাণ উঠেছে বাজিয়া। - রবীন্দ্রনাথ ঠাকুর
সংসারে সেরা লোকেরাই কুড়ে এবং বেকার লোকেরাই ধন্য। উভয়রে সম্মিলন হলেই মণি কাঞ্চন যোগ। এই কুঁড়ে বেকারে মিলনের জন্যইতো সন্ধ্যেবেলাটার সৃষ্টি হয়েছে।যোগীদরে জন্য সকালবেলা রোগীেদের জন্য রাত্রি কাজের লোকদের জন্য দশটা-চারটে।- রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না।
প্রকৃতির সাথে তোমার সাক্ষাৎকার হও, তুমি তোমার প্রাণের ভাষা বুঝতে পারবে - রবীন্দ্রনাথ ঠাকুর
আমি তোমাকে অসংখ্য ভাবে ভালবেসেছি, অসংখ্যবার ভালবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সবসময়। - রবীন্দ্রনাথ ঠাকুর
অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেন তার বক্ষে বেদনা অপার।