More Quotes
যতবারই মন খারাপ থাকে, একটা ফুলই সব ঠিক করে দেয়।
রঙিন ফুল তুমি, আমি মৌমাছি, তোমার গন্ধে মত্ত হয়ে ঘুরে বেড়াই সারা বসন্ত।
আমার কাছে গরীবরা বনসাই গাছের মতো। আপনি যখন ছয় ইঞ্চি গভীর ফুলের পাত্রে সবচেয়ে লম্বা গাছের সেরা বীজ রোপণ করেন, তখন আপনি সবচেয়ে লম্বা গাছের একটি নিখুঁত প্রতিরূপ পাবেন, কিন্তু এটি মাত্র ইঞ্চি লম্বা। আপনি যে বীজ রোপণ করেছেন তাতে দোষ নেই; শুধুমাত্র আপনার দেওয়া মাটির ভিত্তি অপর্যাপ্ত ছিল।
ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল। চঞ্চল মৌমাছি গুলো একসাথে গুঞ্জরি গায়, বেণুবনে মর্মরে দক্ষিণবায়। — রবীন্দ্রনাথ ঠাকুর
তাকে বলে দিও, তার জন্য বকুল ফুলের মালা গেঁথে রেখেছি মালা যেনো তার অপেক্ষায় শুকিয়ে না যায়।
এ ভুল করো না, এ ফুল ছিঁড়ো না, তিলি তিলে গড়ে উঠুক এ উদ্যান - আবু তাহের মিসবাহ
মন এবং ফুল একই জিনিস, সঠিক সময় এলে দুটিই খুলে যায় ।
গোলাপ ফুলের ভাজে ভাজে যেমন সৌন্দর্য থাকে, ঠিক তেমনি আমার মনের ভাজে তোমার জন্য অসংখ্য ভালবাসা রয়েছে।
ফুলের রং ফিকে হলেও তার মায়া হারায় না।
ফুল মানুষের জীবনের আশা,এবং প্রেরণার আলো জ্বালিয়ে দেয়।