#Quote

শীতের কোনো প্রাণোচ্ছল রূপমাধুরী নেই, সে রিক্ত ,ধ্যানমগ্ন মহাতাপস।

Facebook
Twitter
More Quotes
নলেন গুড়ের গন্ধ ভাসে বাতাসে, পৌষ পার্বণে পিঠে পায়েসের সাড়া পড়ে, প্রকৃতি জানান দেয় শীত পড়েছে এবারে।
প্রকৃতির পুনরাবৃত্তিগুলিতে অসীম নিরাময়ের কিছু রয়েছে – রাতের পরে ভোর আসে এবং শীতের পরে বসন্ত । - রাহেল কারসন
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হয়েছে হলুদ হিজলের জানালায় আলো আর বুলবুলি করিয়াছে খেলা, ইঁদুর শীতের রাতে রেশমের মতো রোমে মাখিয়াছে খুদ, চালের ধূসর গন্ধে তরঙ্গেরা রূপ হয়ে ঝরেছে দু — বেলা নির্জন মাছের চোখে — পুকুরের পাড়ে হাঁস সন্ধ্যার আঁধারে পেয়েছে ঘুমের ঘ্রাণ — মেয়েলি হাতের স্পর্শ লয়ে গেছে তারে - জীবনানন্দ দাশ
শীতের সকালে মিষ্টি রোদের আলোতে, তোমার সাথে হয়েছিলো দেখা কোন এক মেলাতে ।
ক্লান্ত শরৎ ভ্রান্ত পথে- হারিয়ে গেলো শেষে অলস কালের শীতের বুড়ি- বসলো চেপে রথে।
শীতের মাধুর্য জীবনে নতুন রঙ এনে দেয়, তাই সবাই প্রতিবছরই শীতের আগমনে প্রত্যাশা করে
সারা বিশ্ব হেরে যায় শীতের কাছে,,_কিন্তু শীত হেরে যায় একজন ঈমানদারের কাছে•••
শীতের অজু। গরমের রোজা। যৌবনের ইবাদত । -আল্লাহর কাছে খুব পছন্দনীয়।
শীতের তীব্রতা ও কঠোরতা না থাকলে বসন্তের সৌন্দর্য লোকের কাছে এত মধুর লাগত না!
শীতের সকাল যখন তার কুয়াশার অবগুণ্ঠন আস্তে আস্তে খুলতে থাকে তখন যেন তার বৈরাগ্য ধূসর অঙ্গ থেকে শুভ্র সমুজ্জ্বল ত্যাগের সুষমা ছড়িয়ে পড়ে গোটা প্রকৃতিতে।