#Quote

ফিরতি পথে মেঘের দল, অনেকটা পথ সঙ্গী হলো, দুর্গমতায় মূর্ছা যাওয়ায়, পথ দেখিয়ে সাথে চললো ।প্রকৃতি দিয়েছে তাদের দায়িত্ব এক, বর্ষা নামাতে পাহাড় জুড়ে তারই ফাঁকে তারা দিয়েছে আমায় একটা দুপুর, গন্ধ মাখা অর্কিডের।পাহাড়ে তখন পাইন আর রডোডেনড্রন ,বিদ্রোহ হেঁকে চলে, এগিয়ে দিয়েছিলো সমতলে আমায়, এসব ঝঞ্ঝাট ফেলে, খুব আগলে ।বিদায়বেলায় জিজ্ঞেস করলাম একবার,”তোমাদেরকে যে কিছুই নেই দেবার!” শুধু বললো হেসে, “হে পরদেশী,বিরহ ভুলে একটা রূপকথা লেখো সবার।”চায়নি তারা কিছুই, বরং দিয়েছিল বাকি জীবন বেঁচে থাকার রসদ।ফিরতি পথে মেঘের দল,একপশলা বৃষ্টি নিয়ে সঙ্গী হলো অনেকটা পথ।

Facebook
Twitter
More Quotes
আকাশ কালো বৃষ্টি আসায় মন খারাপ করে ছিলাম..!! এমনও তো বৃষ্টি সেদিন প্রথম প্রেমে পড়েছিলাম।
আবারো ঘন মেঘ করেছে বুকের পশ্চিমে। উপন্যাসের পাতা ভিজছে বৃষ্টিফোঁটা দের ভিড়ে।
নীল আকাশ ভাসছে দেখো; কালো মেঘের ভেলায়। এই বুঝি বৃষ্টি এলো; ভর দুপুর বেলায়।
অর্ধেক আকাশ চাই না আমি, পুরো আকাশটা তোমারি থাক..!! ঝলমলে রোদ তোমায় দিলাম… বৃষ্টি হলে খানিক দিও ভাগ।
বৃষ্টি একটি কাব্যিক পরিবেশ তৈরি করে, যেখানে স্বপ্ন এবং অনুপ্রেরণা উড়ে বেড়ায়।
এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন…কাছে যাবো, কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ!
কাঁচের গায়ে বৃষ্টি ফোঁটা জলছবি আর আঁকবে না জমানো অনেক গল্প ছিলো থাক !!!! তুমি বুঝবে না
আকাশ থেকে ভেজা চুম্বন, মেঘ কাঁদে, কিন্তু আমিও করি, আনন্দের অশ্রু, একটি তরল আলিঙ্গন, বৃষ্টির মিষ্টি স্পর্শ, একটি কালজয়ী অনুগ্রহ।
চেনা গলিপথে হয়না দেখা আর, মেঘের এখন অন্য পাড়ায় ঘর, চাতক আজও বৃষ্টি ভালোবাসে, রোদের আঁচে ক্ষয়প্রাপ্ত স্মৃতির অবসর।
জীবন ঝড় কেটে যাওয়ার জন্য অপেক্ষা করার মধ্যে নয়, জীবনের মূল উপপাদ্য বৃষ্টিতে ভিজতে ও উপভোগ করার মধ্যে।