#Quote
More Quotes
তোমার জানালায় আজ ছিলো আলোছায়া আর কৃত্রিম-অকৃত্রিম এর খেলা
যেখানে ছায়া, সেখানে তুমি; যেখানে আলো, সেখানেও তুমি।
নিভৃত শব্দের আলোছায়ায় যেখানে কথাদের সাথে মনটাও অচেনা হয়ে উঠে
আমার অন্ধকার ভালো লাগে না আবার অতিরিক্ত আলোও ভালো লাগে না আমি আবছায়া আলোয় সময় কাটাতে ভালোবাসি।
আবছায়া আলোয় খুঁজি তোমায় কিন্তু আমার এই খোঁজ হয়তো অন্তহীন।
ছায়া বলে, আমি তোমার পথ চিনি, শুধু আলোটা দেখিয়ে দাও।
আলোছায়ার গোলক ধাঁধায় কখন গেছি মিশে ফেরারি মন উতলা হয় গোধুলির রক্তিম বিষে
ছায়া তোমার গল্প বলে, তুমি শুধু তা শুনতে শেখো।
ঘাসের ভিতর লুকিয়ে রাখি হৃদয় ভরা ঢেউ দিগন্তের ওপারে ফের হাতছানি দেয় কেউ।জোৎস্না রাঙা আবছায়াতে তোমায় খুঁজি মিছে নিজেকে রোজ হারিয়ে ফেলি তোমার ছায়ার পিছে।আমার শিরায় রক্তের স্রোত পাঁজরে ভরা স্বাস তুমি নাটোরের বনলতা সেন আমি নীরব ইতিহাস।
আবছায়া আলোর বিকেলে বসে পুরোনো স্মৃতি রোমন্থন করার অনুভূতিই অন্যরকম লাগে।