#Quote

মেঘের ‘পরে মেঘ জমেছে, আঁধার করে আসে।আমায় কেন বসিয়ে রাখ একা দ্বারের পাশে।কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে, আজ আমি যে বসে আছি তোমারি আশ্বাসে।

Facebook
Twitter
More Quotes
দূর দিগন্তে চেয়ে আছি, নীল আকাশের পানে । মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ো , আমার এই ক্লান্ত গায়ে।
হঠাৎ পশ্চিমে মেঘ, ধীরে ধীরে বদলায় দক্ষিণা হাওয়ার গতিবেগ । কালো হয়ে আসে চারিদিক, রাখাল নিয়ে ফেরে গোরুর দল, আর ক্ষণে ক্ষণে তাকায় পেছন দিক ৷ দূর আকাশে উঁচু কণ্ঠে শোনা যায় মেঘের ডাক, মাঠ পেরিয়ে বাড়ির পথে রওনা দেয় চাষির দল । হাওয়ার বেগ বাড়ে শুরু হয় বৃষ্টি, আর আমি জানালার সামনে দর্শক হয়ে বসে দেখি ৷
এক পশলা বৃষ্টির পরে সবসময় ভালো কিছু সবার জন্য অপেক্ষা করে।
একান্নটি খন্ড যখন জ্যোৎস্না দিলো জুড়ে, একফালি মেঘ খবর দিয়ে গেলো কোথায় উড়ে, যে সতীরে খুঁজলি রে মন সারা দিবস জুড়ে,সে তোর বুকেতেই রাখলো মাথা নিবিড় আঁধারে।
বৃষ্টি ছাড়া কোনো ফসল জন্মাতে পারে না, বৃষ্টি ছড়া কোন গাছ বড় হয় না।
আজ সকাল থেকে সূর্য নিখোঁজ, আকাশ মেঘাচ্ছন্ন,তবে মেঘের রঙ কৃষ্ণবর্ণ নয়, ধূসর রঙের মেঘ জমে আছে আকাশের কোলে, আকাশের যত নীল রঙ, সব চুরি করেছে এই মেঘের দল ।
চেনা গলিপথে হয়না দেখা আর, মেঘের এখন অন্য পাড়ায় ঘর, চাতক আজও বৃষ্টি ভালোবাসে, রোদের আঁচে ক্ষয়প্রাপ্ত স্মৃতির অবসর।
অর্ধেক আকাশ চাই না আমি, পুরো আকাশটা তোমারি থাক..!! ঝলমলে রোদ তোমায় দিলাম… বৃষ্টি হলে খানিক দিও ভাগ।
চোখ তো মেঘ নয়, তবুও কেনো বৃষ্টি ঝরে!
যদি কখনো দেখো আকাশে কালো মেঘ জমে প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছে, তাহলে বুঝে নিও আমি ভালো নেই!