#Quote
More Quotes
বিদায় মানেই সবকিছু শেষ নয়, বিদায় মানে এক নতুন সূচনা। তোমার নতুন জীবনে অফুরন্ত সফলতা কামনা করি।
সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো। সাফল্য এমনিই আসবে।
কঠিন পরিশ্রমের মাধ্যমেই অর্জন করা যায় সফলতার শিখর ভালোবাসা ও সহানুভূতিই পৃথিবীকে করে তোলে সুন্দর।
বাবা! ছোট্ট একটা শব্দ। যার গভীরতা অনেক বেশি। পড়ে যাওয়ার সময় যিনি এসে হাতটা শক্ত করে ধরেন তিনি হলেন বাবা। যখন পুরো পৃথিবী বলে তুমি পারবা না, তোমার দ্বারা কিছু হবে না, তখন যে মানুষটা এসে বলে, মা তুমি পারবে, তোমার জন্য সফলতার দ্বার এখনো খোলা আছে, তিনি হলেন বাবা।
সবাই চায় সফলতা, কিন্তু খুব কম মানুষই বোঝে ব্যর্থতার ভিতরে লুকিয়ে থাকা শিক্ষাগুলো। ব্যর্থতা যদি গ্রহণ করতে শিখো, তাহলে সফলতাও একদিন তোমার দরজায় কড়া নাড়বেই।
মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার, বাঁধা না থাকলে সফলতা উপভোগ করা যায়না। - এ পি জে আব্দুল কালাম
মানুষকে ভালোবাসলে কষ্ট পাবেন, আল্লাহ্কে ভালোবাসলে পাবেন শান্তি আর সফলতা।
পরিবার ছাড়া কোনো সফলতা পরিপূর্ণ হয় না।
অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে। কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো, তবে দিন শেষে তুমি একজন সফল হবেই।
ক্ষমতা কিংবা অবস্থান দিয়ে নেতৃত্ব যাচাই করা যায় না বরং দায়িত্বজ্ঞান কিংবা কর্মের দ্বারাই তা একমাত্র করা সম্ভব। — জন সি ম্যাক্সওয়েল