#Quote
More Quotes
সার্টিফিকেটের জন্য অপেক্ষা করবেন না আপনার উদ্যোক্তা হবার জন্য গ্রাজুয়েট বা মাস্টার্স ডিগ্রীর অর্জন করার জন্য অপেক্ষা করার কোন প্রয়োজন নেই। আপনি যে কোন সময়ই উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারেন। আপনি সার্টিফিকেটের জন্য তখনি অপেক্ষা করবেন যখন আপনি চাকরি প্রার্থী। উদ্যোক্তা হতে হলে আপনার সেই পরিমান শিক্ষাই প্রয়োজন যা দিয়ে আপনি আপনার পছন্দের পেশায় কাজ করতে পারবেন।
একজন সফল উদ্যোক্তা অন্য একজন সাধারণ ব্যক্তিকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিতে পারেন।
প্রতিটি মানুষই জন্মগতভাবে একজন উদ্যোক্তা - ড. মুহাম্মদ ইউনূস
উদ্যোক্তা দের কাছে কঠোর পরিশ্রমই হল সাফল্যের অপরিহার্য উপাদান।
একজন উদ্যোক্তা হিসেবে সফল মানুষ হওয়ার চেষ্টা না করে বরং একজন মূল্যবান মানুষ হয়ে উঠুন।
একজন উদ্যোক্তার পথ চলায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মবিশ্বাস এবং আত্মবিশ্বাসকে বাস্তবে রূপান্তর করার মতো ক্ষমতা নিজের মধ্যে রাখা৷
কোনো মানুষ যখন মানসিকতার দিক থেকে ছোটো হওয়া সত্বেও কোনো বড় পদে নিযুক্ত হয় তখন তারা সকলকেই যেন ছোটো বলে মনে করে।
সফল উদ্যোক্তারা গ্রহণকারী নয়, বরং ইতিবাচক শক্তির দাতা।
সমাজের মানসিকতা পরিবর্তন: ছেলেদেরকে ‘মানুষ’ হিসেবে গ্রহণ করতে হবে, তাদের দুর্বলতা ও আবেগকে সম্মান করতে হবে।
জীবনে বড় হতে হলে, প্রথমে শেখার মানসিকতা রাখতে হয়।