#Quote
More Quotes
যতদিন ভবে, না হবে না হবে, তোমার অবস্থা আমার সম। ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে বুঝে না বুঝিবে, যাতনা মম-কৃষ্ণচন্দ্র মজুমদার
মিথ্যা ভালোবাসা হলো ধোঁয়ার মতো কিছুক্ষণ পরেই উড়ে যায়, ছায়াও পড়ে না।
যে সমাজে মিথ্যার দাম বেশি, সৎ মানুষ সেখানে হাস্যকর হয়ে ওঠে। আর তখনই শুরু হয় সমাজের ক্ষয়।
তোমার হাসিতে আমি খুঁজে পাই আমার সমস্ত সুখের সংজ্ঞা।
কখনো কাউকে মি’থ্যা আশ্বাস বা ভরসা দিওনা!! হতে পারে এই ভরসা টুকুই তার শেষ সম্বল।
জীবনকে উপভোগ করুন-জীবনে যেরকম পরিস্থিতিই আসুক না কেনো সেই অবস্থাতেই জীবনকে উপভোগ করা শিখুন।নিজের সম্পর্কে ইতিবাচক চিন্তা করুন। সৃষ্টিকর্তার কাছে নিয়মিত শুকরিয়া আদায় করুন। চেষ্টা করুন অন্য কাউকে সাহায্য করার মাধেমে তার মুখে হাসি ফোটানোর। প্রতিটি দিনশেষে প্রার্থনা করুন পরের দিনটি যেনো আরো ভাল কিছু বয়ে নিয়ে আসে।
কষ্ট গুলো লুকানোর জন্য সামান্য মিথ্যা হাসি এবং ভালো আছি বলাটা যথেষ্ট তবে এই মিথ্যার ও সমাপ্তি হবে মৃত্যু নামক শব্দের মাধ্যমে।
তোমার এক স্নিগ্ধ হাসিতেই যেন ফোটে সহস্র রঙিন ফুল, আমার ব্যাকুল হৃদয় ভরে ওঠে সেই হাসির অমূল্য সুর।
সেই বিকেলবেলাগুলো, হঠাৎ চলে যাওয়া হাসিগুলো, আজ শুধু চোখ বুজলে ফিরে আসে বাস্তবে নয়।
যে তোমার দুঃখের সময় পাশে থেকে তোমার মুখে হাসি ফুটিয়ে তুলতে পারে, সেই তোমার বন্ধু ।