#Quote
More Quotes
রাস্তার ধুলোয় পায়ের ছাপ রেখে চলছি একদিন মুছে যাবে সব তাই এই অল্প সময়টুকুতে, কাউকে কষ্ট না দিয়ে, ভালোবাসা দিয়ে মনে রাখা হোক।
যদি তোমার ভালোবাসা কেউ না বোঝে, তবে দুঃখ করো না, কারণ তুমি প্রকৃত ভালোবাসতে জানো।
ভালোবাসা হলো সকালের মত। স্বার্থর লম্বা ছায়া সূর্য ওঠা মাত্র ছোট হতে আরম্ভ করে। সূর্য যখন মাথার উপর তখন ছায়া পায়ের তলায়। ভালোবাসার পূর্ণতা তখনই হয়ে যায়। তারপর যত বেলা গড়ায়, ছায়া লম্বা হয়, তত ভালোবাসার আয়ু ফুরিয়ে আসে। পৃথিবীতে সবকিছুর মত ভালোবাসার আয়ু বড় ক্ষণস্থায়ী।
তুমি আমার সমাপ্ত জীবনের অসমাপ্ত ভালোবাসা, যাকে আমি কখনো আমার করে পাবো, না।
শুভ জন্মদিন ভালোবাসায় ভরে থাকুক তোমার জীবন প্রতিটি মুহূর্ত আনন্দে কাটুক।
হৃদয়ের গভীরে এমন কিছু অনুভব জমে থাকে, যা সময়ের সাথে ফিকে হয় না, বরং নীরবতায় আরও গাঢ় হয়ে ওঠে।
আপনি পাহাড় ভ্রমণ করলে বইয়ের বাইরে ও জীবনে অনেক কিছু শিক্ষা পাবেন। পাহাড়ের গম্ভীরতা আপনাকে ভাবতে শেখাবে।
মানবহৃদয় ভালোবাসার আয়নার মতো, যতটুকু আপনি ভালোবাসবেন ততটুকুই আপনার প্রতিফলিত হবে।
আমরা অনেক কিছু ভুলে যাই বলেই হয়তো নতুন স্মৃতির জন্য জায়গা তৈরি হয়। নতুন ভালোবাসা, নতুন মান অভিমান নিয়ে আবার একটা নতুন সম্পর্কের তৈরি হয়।
ফুল হলো ভালোবাসার মতো, একে বাড়তে দেওয়া উচিত। - জন লেনন