#Quote
More Quotes by Kingkor Ahsan
চুপ থাকা মানে দুর্বলতা নয়। সবকিছু মেনে নেবার আরেক নাম ভালোবাসাও হতে পারে। - কিঙ্কর আহসান
আঁধারেতে উড়ে যাক আগুনের ফুল, চুপচাপ জমা থাক করে আসা ভুল। নাইবা পেলাম তাকে ক্ষতি কি তাতে? জীবন থাকেনা থেমে নতুন প্রভাতে। - কিঙ্কর আহ্সান
আগুনে পুড়ে হয়ে গেছি ছাই, সব হারানো মানুষকে হারানোর ভয় দেখিয়ে লাভ নাই!
লুকোচুরি খেলায় কতটুকুন তোমরা পাঁকা? তবে কী এরই নাম বেঁচে থাকা? বুকের ভেতর ঝড় অথচ মুখে হাসি, চোখ শান্ত, পারিনা আর, কসম- মন খারাপের কথা লুকাতে লুকাতে আমি ক্লান্ত! - কিঙ্কর আহসান
মানুষটা খুব অপছন্দের হলেও নিয়মের বাইরে গিয়ে আজ সামান্য এই লেখককে নিয়ে এক লাইনে একটা ভালো কথা বলে যান বলে দেখি! - কিঙ্কর আহসান
ভালোবাসা না পেতে পেতে অভ্যস্ত মানুষকে ভালোবাসা হারানোর ভয় দেখিয়ে লাভ নেই!
ছেড়ে চলে যায় সবাই, বাসবে ভালো একটুখানি? নিজেই বুঝিনা নিজেকে, আমি মানুষটা কেমন জানি! - কিঙ্কর আহসান
আজকাল আমি আর দুঃখ পাইনা, কষ্ট দিলেও কেউ কেমন সুখ সুখ লাগে ভুলে, বুক চিরে আসা হতাশাও পাত্তা পায়না তেমন, কঠিন বিষাদেও হেসে উঠি আওয়াজ তুলে! - কিঙ্কর আহসান
আমাকে কেউ উতলা হয়ে বুঝুক, ভীড়ের ভেতর হারিয়ে গেলে একটুখানি খুঁজুক! - কিঙ্কর আহসান
সবচেয়ে ভয়ংকর ক্ষত হয় কথার আঘাতে তবুও কথা দিয়ে মানুষ খুন করা থামেনা মানুষের! - কিঙ্কর আহসান