#Quote
কেউই আপনার জায়গায় দাঁড়িয়ে আপনার কষ্ট, সীমাবদ্ধতা বুঝবেনা। নিজের বানানো যুক্তিতে নিজেকে নির্দোষ মনে করে আর বাকি সবাইকে অপরাধী ভেবে পাওয়া আত্মতৃপ্তির লোভ কেউ সামলাতে পারেনা। খুব দুঃখ, বিপদেও তাই কারও কাছে নিজেকে ব্যাখ্যা করে, বোঝানোর চেষ্টা করে আশ্রয় চাইবেন না। আশ্রয়ের জন্য, শান্তির জন্য বরং নিজের কাছেই ফিরুন, নীরব থাকুন। মানুষের নিজের চেয়ে আপন আর কেউ নাই।
- কিঙ্কর আহসান
Facebook
Twitter
More Quotes by Kingkor Ahsan
বড় বেশি সহজে পেলে, মানুষ বোঝেনা দাম, পুড়িয়ে অবহেলায়, করে যায় বদনাম! ইতিহাস রাখে সকল হিসাব, হোক যতই দেওয়া ফাঁকি, তাইতো হারালে, দেয়ালে দেয়ালে ভালোবাসার ছবি আঁকি! - কিঙ্কর আহসান
কোথায় গেলে শান্তি পাবো? পাইনা কোনো খোঁজ! খুব গোপনে, বুকের ভেতর বৃষ্টি নামে রোজ। - কিঙ্কর আহসান
ভালোবাসা না পেতে পেতে অভ্যস্ত মানুষকে ভালোবাসা হারানোর ভয় দেখিয়ে লাভ নেই! ~কিঙ্কর আহসান
ছেড়ে চলে যায় সবাই, বাসবে ভালো একটুখানি? নিজেই বুঝিনা নিজেকে, আমি মানুষটা কেমন জানি! - কিঙ্কর আহসান
অথচ আমরা ইচ্ছের বিরুদ্ধেই বাঁচি, অনেকে মেনে নেয়, কেউ আমরা অভিনয় করে আছি! - কিঙ্কর আহসান
তাকে ভালোবাসতে শেখো, একাকীত্ব পুড়িয়ে তবে কয়লা দিয়ে ছবি এঁকো, নকশীকাঁথায় সুইয়ের বুনন, প্রতারণার গল্প লেখো, ছল চাতুরির কারসাজিতে বিশ্বাস যতই যাক হারিয়ে, তোমার বিশ্বাস তবুও রেখো, বলছি আবার, মানুষকে ভালোবাসতে শেখো, কষ্ট হলেও খুব বিষাদে ডুব দিয়ে তাই মানুষ ছেড়ে আসতে শেখো! - কিঙ্কর আহসান
আমাদের সবারই নিজেদের লেখা একটা গোপন সুইসাইড নোট থাকে! - কিঙ্কর আহসান
আমাকে কেউ উতলা হয়ে বুঝুক, ভীড়ের ভেতর হারিয়ে গেলে একটুখানি খুঁজুক! - কিঙ্কর আহসান
আজকাল আমি আর দুঃখ পাইনা, কষ্ট দিলেও কেউ কেমন সুখ সুখ লাগে ভুলে, বুক চিরে আসা হতাশাও পাত্তা পায়না তেমন, কঠিন বিষাদেও হেসে উঠি আওয়াজ তুলে! - কিঙ্কর আহসান
দূরের মানুষের করা অপমান, অবহেলা সহ্য করা যায় কারণ সেখানে সম্পর্কের দোহাই দেবার কেউ নেই। কাছের মানুষরা কিছু বললে বুকে লাগে। তাতে আকাশ ভেঙ্গে পড়ে! - কিঙ্কর আহসান