#Quote
More Quotes by Kingkor Ahsan
আমায় মনে রেখো, বিষন্ন বিকেল কিংবা মৌন সন্ধ্যায়, যে লাশবাহী গাড়িটি ছুটে যায়, তাতে আমার হয়েছিলো ঠাই- ভালোবাসা, ঘৃণার কথা ভেবে স্মৃতির পাহাড় পোড়াই! চলে গেলেও, মরে গেলেও পাশে থেকো, মনে রেখো- চাই টুকিটাকি মন খারাপ, ফুরিয়ে যাওয়া নিয়ে কথা হোক, তোমাদের চোখে থাকবে তো আমাকে হারানোর শোক? - কিঙ্কর আহসান
আমাকে কেউ উতলা হয়ে বুঝুক, ভীড়ের ভেতর হারিয়ে গেলে একটুখানি খুঁজুক! - কিঙ্কর আহসান
আমাদের সবারই নিজেদের লেখা একটা গোপন সুইসাইড নোট থাকে! - কিঙ্কর আহসান
কখনো কখনো আপনি কষ্ট পাবার কারণ খুঁজে পাবেন না। এই হুট করে মন ভার হলো, ঝুম বৃষ্টি, বজ্রপাতের আশংকা, বুক হু হু করা শূন্যতা, থেকে থেকে কান্না পাওয়া, হতাশা, প্রচন্ড ক্ষোভ এসব কেন হচ্ছে তার জবাব পাওয়া যায়না। শুধুমাত্র একটু একটু করে ফুরিয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে আসাটা টের পাওয়া যায়। মরে যেতে ইচ্ছে করে। কেন হয়? এমন কেন হয়? এতো কিছু চেনা হয়ে গেলো অথচ নিজের মনটাই নিজের কাছে অচেনা হয়ে ধরা দেয় মুহূর্তে মুহুর্তে! এসব কথা কাউকে বলা যায়না। - কিঙ্কর আহসান
হারালে আমি, নেবে কী কেউ খোঁজ? টের পেতে ভালোবাসা, হলাম নিখোঁজ! - কিঙ্কর আহসান
মানুষ আসলে কখনো ভালো থাকে না। মানুষ যা পারে তা হলো ভালো থাকার চেষ্টা করাটা। সমুদ্রের উঁচু নিচু ঢেউ বিপদ হয়ে যখন জীবনে আসে মানুষ তখন লড়াই করে টিকে থাকতে চায়। এই চেষ্টাটাই, চাওয়াটাই সব। সবাই আসলে নিজ নিজ জায়গা থেকে প্রবলভাবে একা। কতকিছু বলার থাকে, কতকিছু বোঝে না কাছের মানুষেরা! প্রচন্ড অভিমান বুকের ভেতর পুষে এক একটা দিন টেনে নিয়ে যাওয়া সহজ কথা নয়! তবুও মানুষ বাঁচে, বাঁচতে চায়। - কিঙ্কর আহসান
তাকে ভালোবাসতে শেখো, একাকীত্ব পুড়িয়ে তবে কয়লা দিয়ে ছবি এঁকো, নকশীকাঁথায় সুইয়ের বুনন, প্রতারণার গল্প লেখো, ছল চাতুরির কারসাজিতে বিশ্বাস যতই যাক হারিয়ে, তোমার বিশ্বাস তবুও রেখো, বলছি আবার, মানুষকে ভালোবাসতে শেখো, কষ্ট হলেও খুব বিষাদে ডুব দিয়ে তাই মানুষ ছেড়ে আসতে শেখো! - কিঙ্কর আহসান
অথচ আমরা ইচ্ছের বিরুদ্ধেই বাঁচি, অনেকে মেনে নেয়, কেউ আমরা অভিনয় করে আছি! - কিঙ্কর আহসান
কিছু মানুষ জীবনে আসেই চলে যাবার জন্য! - কিঙ্কর আহসান
আমার হেরে যাওয়া দেখে পাশবিক আনন্দ পাও তাই, আমি তোমাকে জিতিয়েই যাই! - কিঙ্কর আহসান