#Quote
More Quotes
আমার হৃদয়ের আঁধার ভেঙে কেউ একজন প্রদীপ জেলে দিয়েছিলো আজকের এই দিনে। এই বিবাহ বার্ষিকীর দিনটাতেই আমি তাকে পেয়েছিলাম
আমাদের বিবাহ বার্ষিকী শুধুমাত্র একটি ক্ষণস্থায়ী উদযাপন, তাছাড়া আর কিছুই নয়। কিন্তু আমাদের ভালবাসা অসীম। শুভ বিবাহ বার্ষিকী
বিয়ে করার পূর্বে মানুষ অর্ধ থাকে আর বিয়ের পর নাকি পূর্ণাঙ্গ হয়। একথা শুনতাম, তবে আপনার সাথে বিবাহে আবদ্ধ হওয়ার পরে সেটা ধারণ করলাম।
যদি আমাকে আবার পুনরায় জীবনসঙ্গী বেঁছে নিতে বাধ্য করা হয়, তাহলে সেবারও আমি তোমাকে/আপনাকে জীবন সঙ্গী হিসেবেই বেঁছে নিবো।
এ এক আলাদা জীবন, যারা ঘরের দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকিতে ভালোবাসে না, সংসার করা যাদের রক্তে নাই, সেই সব বারমুখো, খাপছাড়া প্রকৃতির মানুষের পক্ষে এমন জীবনই তো কাম্য। কলিকাতা হইতে প্রথম আসিয়া এখানকার এই ভীষন নির্জনতা ও সম্পূর্ণ বন্য জীবনযাত্রা কি অসহ্য হইয়াছিল, কিন্তু এখন আমার মনে হয় এই ভাল, এই বর্বর রুক্ষ বন্য প্রকৃতি আমাকে তার স্বাধীনতা ও মুক্তির মন্ত্রে দীক্ষিত করিয়াছে, শহরের খাঁচার মধ্যে আর দাঁড়ে বসিয়া থাকিতে পারিব কি ? এই পথহীন প্রান্তরের শিলাখন্ড ও শাল পলাশের বনের মধ্য দিয়া এই রকম মুক্ত আকাশতলে পরিপূর্ণ জ্যোৎস্নায় হু- হু ঘোড়া ছুটাইয়া চলার আনন্দের সহিত আমি দুনিয়ার কোনো সম্পদ বিনিময় করিতে চাহি না।
অচেনা ভাবে আমরা শুরু করেছিলাম আমাদের জীবন–কিন্তু এখন তুমি ধীরে ধীরে হয়ে উঠেছ , আমার জীবনের অংশ–আজ তোমায় ছাড়া জীবনের পথ চলা অসম্ভব–সারাজীবন এভাবেই আমার হাতটা ধরে থেকো–শুভ বিবাহবার্ষিকী
চিনিনা জানিনা অচেনা একজনকে বিয়ে করে আজকের এই দিনেই, আমার জীবনের মূল্যবান উপহার হিসেবে পেয়েছিলাম। তাই আজকের এই দিনটি আমার জীবনে চির স্মরণীয় হয়ে থাকবে। শুভ বিবাহ বার্ষিকী
একাকিত্ব তো তাদের জন্য যারা শুধুমাত্র একজনের মায়ায় আবদ্ধ।
শুভ বিবাহ শুধু একটি সম্পর্ক নয় , দুইটি পরিবার কে একত্রিত করা আর সেই সুতোকে তুমি যেভাবে ধরে রেখেছ তা আর কেউ রাখতে পারবে না প্রিয়তম , তাই আমাদের শুভ বিবাহ বার্ষিকীতে জানাই তোমাকে ধন্যবাদ
আমি নিজেকে ভাগ্যবান বোধ করি কারন আমার সবচেয়ে ভালো বন্ধুকে আমার আত্মার সঙ্গী হিসাবে পেয়েছি। আমি তোমাকে ভালোবাসি। শুভ বিবাহ বার্ষিকী