#Quote

যে পুরাতন, যে নতূন নবীনকে বরণ করিয়া লইতে ভয় পায়, শঙ্কিত হয়। বুঝিয়া লইবে, তাহার অর্জন ততখানি খাঁটি নয়। তাহার মধ্যে কোথাও এক মস্ত বড় ফাঁকি — যোগেন্দ্র শর্মা।

Facebook
Twitter
More Quotes
প্রকৃতির নিয়মই যেসব কিছু পুরাতন হয়, সেগুলোকে জড়তা ও জীর্ণতা জড়িয়ে ধরে, ধ্বংসের বির্জ তার কাজে নিযুক্ত। কাজেই নতুনের অমোঘ প্রতিষ্ঠা ও প্রসার একসময় অপরিহার্য হয়ে ওঠে।
এসো, এসো, এসো হে বৈশাখ তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা। - রবীন্দ্রনাথ ঠাকুর
এই নবীন বরণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা এই প্রতিষ্ঠানে নতুনভাবে যাত্রা শুরু করছেন। আশা করি, আপনারা নতুন নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করবেন এবং সফলতার সাথে এগিয়ে যাবেন।
আজকের দিনটি আপনার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। এই প্রতিষ্ঠানে আপনাদের যাত্রা শুরু হলো। আপনাদের সবার শিক্ষা জীবন আনন্দময় ও সফল হোক, এই কামনা করি।
এই প্রতিষ্ঠানের নতুন শিক্ষার্থী হিসেবে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের উপস্থিতি আমাদের জন্য গর্বের বিষয়। এই শিক্ষালয়ে আপনাদের শিক্ষা ও উন্নতির জন্য যা কিছু প্রয়োজন, আমরা তা করতে প্রস্তুত। আশা করি, আপনাদের সময়টা এখানে সুন্দর ও সফল হবে।
এসো হে নতুন , বাজিয়ে সুর লহরী উল্লসিত নব বীণ। আজ সু মিলিয়ে গাইব জয়যাত্রার গান, আনন্দে আহ্লাদিত নবীন প্রাণ। - রুনা লায়লা
এসো নবীন,গ্রহণ করো প্রভাতে রবির কর,প্রখর তাপ, প্রবল বর্ষণের তেজ,আলো আঁধারির খেলা।সকলকেই বরণ করিয়া লইতে হবে। দুঃখ ও আনন্দবোধের সীমারেখা দূর আকাশে ঠেলিয়া দাও।—সংগৃহীত ।
আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। এখানে আপনারা পড়াশোনা ও জীবনের নানা গুরুত্বপূর্ণ বিষয় শিখবেন। আশা করি, আপনারা সকলেই সফলতার সঙ্গে এই পথচলা এগিয়ে নিয়ে যাবেন।
ঐ নূতনের কেতন ওড়ে, কাল বোশেখির ঝড়, তোরা সব জয়ধ্বনি কর — কাজী নজরুল ইসলাম।
আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এখানে শুধু পাঠ্য বইয়ের জ্ঞানই নয়, জীবনের নানা গুরুত্বপূর্ণ পাঠও শিখবেন। আশা করি, আপনারা সকলেই সফলতার সঙ্গে এই পথচলা এগিয়ে নিয়ে যাবেন।