#Quote

এক ভয়াবহ অসুখে ভুগছে পৃথিবী আজ বহুদিন! কুৎসিত কদাচার অসুখে, পৃথিবী হাড়িয়েছে তার সরল কোমল অবয়ব সৌন্দর্য্য. পৃথিবীর বাতাসে আজ লাশের গন্ধ, রুঢ় ক্ষরতাপে মসৃণ ত্বকে দগদগে ঘা, সবুজ শ্যামল গায়ের মেঠো পথে অনন্ত সূর্যাস্ত; কুয়াশার চাদরে ঢেকে দিয়ে যায় সরল মুখ।

Facebook
Twitter
More Quotes
ভেবে দেখলে বোঝা যায় যে নিজের মধ্যেই পুরো পৃথিবী রয়েছে এবং আপনি যদি দেখতে এবং শিখতে জানেন তবে জ্ঞানের দরজাটি আপনার সামনেই রয়েছে এবং চাবিটি আছে আপনার হাতে। পৃথিবীতে কেউ আপনাকে চাবি বা দরজা খুলতে পারে না, আপনি নিজেই তা করতে পারবেন।
আমি এই বিষন্ন পৃথিবী নিয়ে, একা একা ফিরে যাব গভীর নেশায়। কোনদিন আসবো না আর, কোনদিন আসবো না আর!
পৃথিবী হল মানবতার দোলনা, কিন্তু মানবজাতি চিরকালের জন্য দোলায় থাকতে পারে না।
মেঘ বালিকা অপসরা এক মেঘের দেশে, শরৎকালে,শীতের শেষে বসন্তে এসে প্রস্ফুটিত রক্তগোলাপ; পরীর মতো নূপুর পায়ে শোলার ফুল খোঁপায় গুজা, ভালোবাসার এক পৃথিবী কবিতা মাখা হোক বিরচন, মায়াবতীর কাজলকালো দু’চোখ দেখে স্বপ্ন এঁকে বাস্তবতায়।
আজ আমার প্রণতি গ্রহন করো পৃথিবী, শেষ নমস্কারে অবনত দিনাবসানের বেদিতলে।। মহাবীর্যবতী তুমি বীরভোগ্যা, বিপরীত তুমি ললিতে কঠোরে, মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে, মানুষের জীবন দোলায়িত কর তুমি দুঃসহ দ্বন্দ্বে।
একদিন এই পৃথিবীতেই মানুষ জন্ম নিয়েছিল, আজ নিজের বাসস্থান এই পৃথিবীকেই মানুষ ধ্বংস করতে উদ্যত ।
পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? নীরব সুরে রামধনু শুধু, দিগন্তে ছবি আঁকে।
এই পৃথিবী আমাদের ঘর, ভালোবাসাই এর আসল জ্বালানি।
আমি চিরবিদায় নিচ্ছি না আমার সন্তানের মধ্যে আমি বেঁচে থাকব বহুদিন - টমাস আটওয়ে।
আমি চিরবিদায় নিচ্ছি না, আমার সন্তানের মধ্যে আমি বেঁচে থাকব বহুদিন। - টমাস আটওয়ে।