#Quote
More Quotes
সমাজে বসবাসকারী জনগণের ,নীতিবোধ, কিংবা আরো স্পষ্ট করে বলতে গেলে চারিত্রিক মূল্যবোধই হল সমাজ সংগঠনের প্রধান শক্তি।
সমাজে শান্তিপূর্ণ ভাবে বাস করতে হলে সমাজের যাবতীয় নিয়ম নীতি মেনে চলা খুব জরুরী !
প্রাক্তন বিদ্রোহীদের কবরে যখন স্মৃতিসৌধ মাথা তোলে, নতুন বিদ্রোহীরা তখন কারাগারে ঢোকে, ফাসিঁকাঠে ঝোলে- হুমায়ূন আজাদ
যেখানে ন্যায় নেই, সেখানে শান্তি থাকে না। — মার্টিন লুথার কিং জুনিয়র
বাস করার জন্য সামাজিক জীবন প্রাপ্তি যেকোনো ব্যক্তির কাছে এক আশীর্বাদ স্বরূপ, তবে এর পূর্ণতা লাভ করে সমাজবন্ধনের মধ্য দিয়েই !
একজন সৎ পথগামী, সৃজনশীল এবং প্রগতিশীল চলচ্চিত্র নির্মাতা সঠিক বিষয়ে ভিত্তি করে রচিত সিনেমাকে সমাজ বিপ্লবের হাতিয়ার রূপে ব্যবহার করার ক্ষমতা রাখেন।
সমাজসেবা করার কথা হয়তো সকলেই ভাবে, কিন্তু সকলে করে না বা করতে পারেনা। তবে কেউ সমাজ সেবা করতে ইচ্ছুক হোক তা প্রথমে নিজ গৃহ থেকেই শুরু করতে হবে, তাহলে সামগ্রিক ভাবে দেশের কল্যাণ সম্ভব !
জীবন তোমাকে হেরে যাওয়ার জন্য শত কারণ দেখাবে, তুমি বুকে হাত দিয়ে জীবনকে হাজারটা কারণ দেখিয়ে দাও জয়ী হবার।
শিক্ষকের জীবনের থেকে চোর, চোরাচালানি, দারোগার জীবন অনেক আকর্ষণীয় । এ সমাজ শিক্ষক চায় না, চোর-চোরাচালানি,দারোগা চায় । — হুমায়ূন আজাদ
আদর্শ মানুষকে কেউ পছন্দ করে না, আদর্শ মানুষ ডিসটিল্ড ওয়াটারের মত স্বাদহীন । সমাজ পছন্দ করে অনাদর্শ মানুষকে । যারা ডিস্টিল্ড ওয়াটার নয়। কোকাকোলা ও পেপসির মতো মিষ্টি কিন্তু ঝাঁঝালো । — হুমায়ূন আহমেদ