#Quote

প্রায় সব মানুষই প্রতিকূলতা সহ্য করতে পারে, কিন্তু যদি আপনি একজন মানুষের চরিত্র পরীক্ষা করতে চান, তাহলে তাকে ক্ষমতা দিয়ে দেখুন।– আব্রাহাম লিঙ্কন

Facebook
Twitter
More Quotes
যখন কোনও ব্যক্তির চরিত্র আপনার কাছে পরিষ্কার নয়, তখন তার বন্ধুদের দেখুন।
পরীক্ষার আগের দিনের রাতের এক আলাদা মহিমা আছে এই রাতে আমি বুঝতে পারি যে আমি নিজের ফোন ছাড়াও বেশ কিছু ঘণ্টা কাটাতে পারি।
যে ব্যক্তির নিজের উপর নিয়ন্ত্রণ নেই, সে দুর্বল চরিত্রের।
রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়।
সময় এমন এক শিক্ষক যে আগে পরীক্ষা নিবে এবং পরে শিক্ষা দিবে।
যাতে চরিত্র তৈরী হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, এই রকম শিক্ষা চাই।
রাগ আর অভিমান এক জিনিস না। রাগ হলো চরিত্রের সর্বনিম্ন একটা দিক আর অভিমান বড় হৃদয়ের পরিচয়।
রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়
চলো, ওপরে চলো। বলাইবাবু, আমরা তো আছি! এক যায়, আর এক থাকে। মানুষের মতো ভুলতে শেখো। এই দেখো, একে একে আমার তো সবাই চলে গেছেন। যান না, আমি ধীরে ধীরে সব ভুলে যাব। একে একে নতুন চরিত্র এসে আমার চারপাশে ঘিরে বসবে। মাইফেল চলবে দিনের পর দিন। তারপর আবার একদিন সব ভোজবাজি! শুন্য কার্পেট, ছেঁড়া ফুলের মালা, ঘুঙুরের দানা, বাতি ম্রিয়মাণ, ভোরের পানসে আলো, ঘুলঘুলিতে তন্দ্রাতুর পায়রার ডানার ঝটাপটি, মৃতের নিশ্বাসের মতো ফিকে বাতাস। ছিল সব, নেই কিছু। নদীর এক পাড় ভাঙে, আর এক পাড় গড়ে। চলো বলাইবাবু, ওপরে চলো। তুমি আমার কোলে উঠে চলো। বর্ষার দুপুরের স্মৃতি। মাতামহ একেই বলতেন-সব ধুস।
যারা প্রথম কোনও সংস্কার ভাঙে, তাদের অনেক নিন্দাও সহ্য করতে হয়। যারা নতুন কোনও পথ দেখায়, তাদের তৈরি থাকতে হয় পথের অনেক বাধার জন্য। যারা মুক্তি অভিলাষী, তাদের খুলতে হয় অনেক বন্ধ দ্বার। আবার এ কথাও ঠিক, যারা পথিকৃৎ, তারা অত্যুৎসাহে কিছুটা বাড়াবাড়িও করে ফেলে, অনেক সময় তাদের স্বাধীন চেতনা ঔদ্ধত্যের মতন মনে হয়, প্রকট নতুনত্ব মনে হয় দৃষ্টিকটু। - সুনীল গঙ্গোপাধ্যায়