#Quote
More Quotes
যদি তুমি তোমাকে বিবেচনা করতে চাও, তাহলে কখনোই তুমি অন্যের চোখের উপর নির্ভর করে নিজেকে বিবেচনা করবে না। বরং এই কাজের জন্য তুমি তোমার নিজের চোখ কে ব্যবহার করবে। এবং নিজের চোখে তুমি যা দেখতে পাবে, সেটাই হবে তোমার নিজেকে বিবেচনা করার চূড়ান্ত ফলাফল।
বিয়ে মানে শুধু অনুষ্ঠান নয়, ওর চোখে নিজের ঘর খুঁজে পাওয়া।
সকলেরই দুটো চোখ রয়েছে, তবে সবার চোখের সৌন্দর্য্য কিন্তু এক নয়।
চোখের সৌন্দর্য্যকে সঠিক কাজে লাগাও। তাহলেই দেখতে পাবে, দিনশেষে তোমার জন্য দুয়ার পানে দাঁড়িয়ে আছে এক বিশাল উপহার।
যে কাছের মানুষ একদিন হাসির কারণ ছিল, আজ সে-ই চোখের জলের কারণ।
দুইটা চোখ, কিন্তু চায়ের কাপ থাকলে আর কিছু দেখি না!
আমি সেই একজন, যার কাঁধে মাথা রেখে তুমি অন্য কারোর জন্য কাঁদো। আমি সেই একজন, যার চোখে চোখ রেখে তুমি অন্য কারোর স্বপ্ন দেখো।
আপনি কারো চোখ থেকে পড়া জল মুছে ফেলতে পারলেও তার হৃদয়ের বেদনাকে মুছে ফেলতে পারবেন না।
আমার গল্পের প্রতিটি পাতায় তুমি আছো প্রিয়।
যারা বইয়ের পাতা ভালো করে পড়তে পারে তারা মানুষের চোখের পাতাও পড়তে পারে।