#Quote
More Quotes
হে ভৈরব, হে রুদ্র বৈশাখ! ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল, তপঃক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল কারে দাও ডাক হে ভৈরব, হে রুদ্র বৈশাখ!
চৈত্রে দিয়া মাটি বৈশাখে কর পরিপাটি।
ফাল্গুনের ফুলে চমকে ওঠে, হৃদয়ের গভীরে প্রেমের আভা।
কে কে যাবে বৈশাখী মেলায় জমবে মেলা পথে পথে সাজবে রঙিন সাজে মনের মাঝে তাকদুম তাকদুম বৈশাখী সুর বাজে। লাল সাদা শাড়িতে সাজব পহেলা বৈশাখে লাল সাদা ফুল মালা খোঁপায় নথ ঝুলাবো নাকে। হেলে দুলে গানের মাঝে হারাবো এ বেলায় নাগরদোলায় চড়ব আমি বৈশাখী বটমেলায়। পাতায় বাঁশি হাতে নিয়ে সুর ছন্দে বাজাবো হরেক রকম আনন্দে মন আঙ্গিনা সাজাবো। ফুলের মুকুট মাথায় নিবো ঠোঁটে লালের ছোঁয়া মন্ডা মিঠাই সন্দেশ মিষ্টি কিনব মুড়ির মোয়া। বৈশাখী মেলায় কে যাবে তোমরা এবার বলো? দলে দলে বন্ধু সবাই প্রাণের মেলায় চলো।
ওই বসন্তের কোকিলের ডাক যেন আজ ফিরে এসেছে এই বৈশাখে, বর্ষার আগমনে সাদা কাশফুলের আগমন আর তোমার সেই ব্যাকুল হাসির ঠোঁট যেন প্রকৃতির মাঝে মিশে গেছে। শুভ নববর্ষ প্রিয়।
হৈ ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল, তপঃক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল কারে দাও ডাক- হে ভৈরব, হে রুদ্র বৈশাখ
বৈশাখ মাসের আগমন এর মানেই মানুষের মনে আনন্দের সঞ্চার নতুন শুরুর আনন্দ নববর্ষকে স্বাগত জানানোর আনন্দ।
বৈশাখে অনলসম বসন্তের খরা। তরুতল নাহি মোর করিকে পসরা পায় পোড়ে খরতর রবির কিরণ। শিরে দিতে নাহি আঁটে খুঞ্চার বসন নিযুক্ত করিল বিধি সবার কাপড়। অভাগী ফুলরা পরে হরিণের দুড় পদ পোড়ে খরতর রবির কিরণ। শিরে দিতে নাহি আঁটে অঙ্গের বসন বৈশাখ হৈল আগো মোর বড় বিষ। মাংস নাহি খায় সর্ব্ব লোকে নিরামিষ।
ইলিশ মাছের ৩০ কাঁটা, বোয়াল মাছের দাড়ি!!! বৈশাখ মাসের ১ তারিখে আইসো আমার বাড়ি !!! ছেলে হলে পাঞ্জাবি , মেয়ে হলে শাড়ি.!! করব বরন বন্ধু তোমায়, আইসো আমার বাড়ি !!! আপনাকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪৩১
কি কর শ্বশুর মিছে খেটে ফাল্গুনে এঁটে পোত কেটে বেড়ে যাবে ঝাড়কি ঝাড় কলা বইতে ভাংগে ঘাড়।