#Quote
More Quotes by Saadi Shirazi
এক জনের জুতো নেই। এই নিয়ে তার আক্ষেপ। তার আক্ষেপ ঘুচল। কেননা সে দেখল এক জনের পা-ই নেই। - শেখ সাদী
প্রতিশ্রুতি খুব কম দিও। দয়া করবার আগে ন্যায়বান হও। - শেখ সাদী
মিথ্যাবাদীর স্বরণশক্তি অধিক।। - শেখ সাদী
তুমিই যদি ভালো না হও, অন্যকে ভালো করার আশা করো না।
যে ব্যক্তি কাউকে গোপনে উপদেশ দিল সে তাকে খুশি করল ও সুশোভিত করল আর যে ব্যক্তি প্রকাশ্যে কাউকে উপদেশ দিল সে যেন তাকে লাঞ্ছিত ও কলঙ্কিত করল। - শেখ সাদী
একজন মূর্খ যদি চুপ থাকে, তবে তাকে জ্ঞানী মনে হতে পারে; কিন্তু কথা বললেই তার অজ্ঞতা প্রকাশ পায়, তাই অল্প জেনে বেশি বলার চেয়ে চুপ থাকা উত্তম।
ভদ্রভাবে বলা কঠিন কথা হৃদয়ে গেঁথে যায়।
যে নিজের দুর্বলতা জানে, সে কখনো অহংকারী হয় না।
মন্দ লোকের সঙ্গে যার উঠা বসা, সে কখনো কল্যানের মুখ দেখবে না। - শেখ সাদী
যদি তুমি ধনবান হও, তবে তা নিয়ে গর্ব করো না; বরং দেখো তুমি সেই ধন সম্পদ কিভাবে ব্যবহার করছো, কারণ সম্পদ নয়, চরিত্রই মানুষের আসল পরিচয়।