#Quote
More Quotes
দুটো মন দুরকম কথা বলবে। একটা মন বলবে- “শারীরিক প্রেম ও ঠিক আছে, করলে অসুবিধে কি? ছেলেটি নিশ্চয়ই ভালো, বেচারা আমাকে ছাড়া থাকতে পারছে না। আমার তার সাথে একান্তে সাক্ষাৎ করা উচিৎ।“ এই মনের কথা একদম শুনবে না। এই মন তোমাকে বিপথে নিয়ে যাচ্ছে।-টিউলিপ
শান্তিতে বসবাস করার জন্যেই আমরা যুদ্ধে লিপ্ত হই। —এরিস্টটল
বাঙালির যৌনজীবনে বিজ্ঞান নেই, কলাও নেই; রয়েছে পাশবিকতা। বাঙালির যৌবন অতিবাহিত হয় অবদমিত যৌন কামনা বাসনায়, যার ফল বিকৃতি। ধর্ষণ বাঙলায় প্রাত্যহিক ঘটনা, বাঙালিকে ধর্ষণকারী জাতিও বলা যায়। এর মূলে রয়েছে সুস্থ যৌনজীবনের অভাব। পশ্চিমে যে-বয়সে তরুণ-তরুণীরা ঘনিষ্ট হয়, সুখ আহরণ করে, সে-বয়সটা বাঙালির কাটে প্রচন্ড যন্ত্রণায়।- হুমায়ূন আজাদ
শরীরই শ্রেষ্ঠতম সুখের আকর। গোলাপের পাপড়ির ওপর লক্ষ বছর শুয়ে থেকে, মধুরতম দ্রাক্ষার সুরা কোটি বছর পান ক’রে, শ্রেষ্ঠতম সঙ্গীত সহস্র বছর উপভোগ ক’রে যতোখানি সুখ পাওয়া যায়, তার চেয়ে অর্বুদগুণ বেশি সুখ মেলে কয়েক মুহূর্ত শরীর মন্থন ক’রে।- হুমায়ূন আজাদ
সংসারে অশান্তি থাকলে নাকি মানুষ পরকীয়ায় লিপ্ত হয়, কিন্তু কেউ এই অশান্তি দূর করার সঠিক চেষ্টা করে না।
আজ আপনি যে ছেলে মেয়েটার সাথে হারাম সম্পর্কে লিপ্ত আছেন বিচারদিবসে সে-ই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে।
তোমার মধ্যে আছে এক অফুরন্ত শক্তি। এই শক্তি কে নেগেটিভ সাইডে নিয়ে যেও না। এই শক্তি কে জ্ঞান আহরনে, সমাজের কল্যাণময় কাজে লাগাও।-টিউলিপ
ও যৌবন ঘুমেরই স্বপন সাধন বিনে নারীর সনে হারাইলাম মূলধন- হাসন রাজা
যৌন উত্তেজনা বেড়েছে তোমার, সে তোমার সমস্যা, আমার নয়। তোমার সেটি বাড়ে বলে আমার নাক চোখ মুখ সব বন্ধ করে দেবে, এ হতে পারে না। আমি তোমার ব্যক্তিগত সম্পত্তি নই যে তুমি আমাকে আদেশ দেবে আমি কী পরবো, কীভাবে পরবো, কোথায় যাবো, কতদূর যাবো। তোমার সমস্যার সমাধান তুমি করো। আমাকে তার দায় নিতে হবে কেন! যৌন উত্তেজনা আমারও আছে, সে কারণে তোমার নাক চোখ মুখ ঢেকে রাখার দাবি আমি করিনি।- তসলিমা নাসরিন
প্রেম হচ্ছে নিরন্তর অনিশ্চয়তা; বিয়ে ও সংসার হচ্ছে চূড়ান্ত নিশ্চিন্তির মধ্যে আহার, নিদ্রা, সঙ্গম, সন্তান, ও শয়তানি- হুমায়ূন আজাদ