#Quote
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হয়েছে হলুদ
হিজলের জানালায় আলো আর বুলবুলি করিয়াছে খেলা,
ইঁদুর শীতের রাতে রেশমের মতো রোমে মাখিয়াছে খুদ,
চালের ধূসর গন্ধে তরঙ্গেরা রূপ হয়ে ঝরেছে দু — বেলা
নির্জন মাছের চোখে — পুকুরের পাড়ে হাঁস সন্ধ্যার আঁধারে
পেয়েছে ঘুমের ঘ্রাণ — মেয়েলি হাতের স্পর্শ লয়ে গেছে তারে - জীবনানন্দ দাশ
Facebook
Twitter
More Quotes
অন্ধকার মুহূর্তে আলো আসে।
অধ্যাপক, দাঁত নেই—চোখে তার অক্ষম পিঁচুটি; বেতন হাজার টাকা মাসে—আর হাজার দেড়েক পাওয়া যায় মৃত সব কবিদের মাংস কৃমি খুঁটি; যদিও সে সব কবি ক্ষুধা প্রেম আগুনের সেঁক চেয়েছিলো—হাঙরের ঢেউয়ে খেয়েছিলো লুটোপুটি - জীবনানন্দ দাশ
সূর্যের কিরণ থেমে গেলে পৃহিবী ও থমকে যায়। পৃথিবীর পাতায় তখন লেখা হয় “অন্ধকার” নামক একটি শব্দ। তাই তো সূর্যাস্ত কে এতো ঘৃণা করি।
প্রতিটি মানুষ চাঁদের মতো, যার একটা অন্ধকার দিক রয়েছে, কিন্ত সেদিক সে কাউকে দেখাতে চায় না। – মার্ক টোয়েইন
স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী। স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চা-খানায় আর মাঠে-ময়দানে ঝোড়ো সংলাপ৷
বছরে বছরে গাছের পাতা ঝরে আবার নবীন পাতার দল হেসে ওঠে; কিন্তু জীবন থেকে সময়ের পাতা শুধু ঝরতেই থাকে, পায়ের তলায় জমে ওঠে অভিজ্ঞতার স্তূপ।
যেই অন্ধকার শহর দেখলে আগে ভয় পেতাম! সেই অন্ধকার শহর আজ আমার কাছে খুবই প্রিয়।
প্রকৃতির সৌন্দর্যের মাঝে আবার হারিয়ে যেতে চাই! যদি কখনো মনে পড়ে খুঁজে নিও সবুজের মেলায়!
সকল অন্ধকার দূর হয়ে গেল যখন আমি আমার হৃদয়ের মধ্যে প্রদীপটি দেখলাম
হেমন্তের কুয়াশায় হারিয়ে যায় পথ, কিন্তু মন খুঁজে পায় শীতের উষ্ণতা। কুয়াশা ভেদ করে রোদ্দুর যেন হাসে।