#Quote
More Quotes
একজন নারী তার স্বামীর সম্পদের কারণে কখনো সুখী বা অসুখী হয় না। স্বামীর যোগ্যতা ও চরিত্রের ওপর তার সুখ বা অসুখ নির্ভর করে।
যোগ্যতা তৈরি হলো ভবিষ্যতের জন্য বিনিয়োগ করার মতো।
যোগ্যতা এমন একটি বিশেষ বৈশিষ্ট্য যা আমাদের সবার মাঝে থাকা উচিৎ।
সবাইকে সব অভিমান আর কষ্টের কথাগুলো বলা যায় না, কিছু কথা নিজের মধ্যেই সীমিত রাখতে হয়, কারণ সবার মধ্যে হয়তো তোমার সেই অভিমানগুলোকে বোঝার মতো যোগ্যতা থাকে না।
যোগ্যতার উচিত বিবেচনা একজন যোগ্য ব্যক্তির দ্বারা সম্ভব, অযোগ্যের হাতে পড়লে যোগ্যতার নির্মমভাবে মৃত্যু হয়ে যেতে পারে।
যে ব্যক্তি অন্যের যোগ্যতা যাচাই করে থাকে তার মধ্যে যোগ্যতা আছে কি না তা দেখে নেওয়া আবশ্যক।
যোগ্যতা নিয়ে কেউ জন্ম নেয় না নিজের যোগ্যতা নিজেকেই তৈরি করতে হবে!
মহত কর্মে সবচেয়ে বড় যে যোগ্যতা থাকতে হয় তা হলো একটা মহান হৃদয়।
একজন মানুষের যোগ্যতা যাচাই করতে তার আচরণই যথেষ্ট।
ভালো ব্যবহারের যোগ্য সবাই নয়। যে যেরকম তার সাথে সেরকম ব্যবহার করা উচিত।