#Quote
More Quotes
হৃদয়ের নীল আকাশের বুকে এক টুকরো সাদা – কালো মেঘ – আজ শ্রাবণের বৃষ্টি হয়েই ঝরে !! তোমার ভালোবাসার ছল — ভিজিয়ে দিয়েছে হৃদয়ের আঁচল । আমার মনের মেঠো পথের ধারে – কান্নার ভিড়ে বেদনার সুর জেগে উঠে । আমার দু’চোখের দৃষ্টিতে – ভিজে যায় শ্রাবণের বৃষ্টিতে !! দেখেনা তো কেউ দু’নয়নের পানি – শুনেনা তো কেউ জীবনের বিষাদ কাহিনী – বুঝেনা তো কেউ হৃদয়ের আহত বানী । শুধু যন্ত্রণার আকাশের তুলিতে বৃষ্টি নামাই — নীপবনে অজানা স্বপ্ন সাজাই — !!
আলহামদুলিল্লাহ, আজ আমি রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নত পালনের মাধ্যমে নতুন জীবনের সূচনা করলাম। প্রার্থনা করি, যেন এই সম্পর্ক আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ হয় এবং জান্নাতের পথে সহায়ক হয়। আমীন।
জীবন তৃপ্তি দেয় যতটুকু, অতৃপ্তি দেয় তার চেয়ে বেশী।
মা আপনি আমার জীবনের প্রধান স্তম্ভ ছিলেন, যা আমি কখনো ভুলতে পারব না!
বাঁচার মতো বাঁচতে জানলে জীবনটা অসম্ভব রোমাঞ্চকর একটি অভিযান, আর একদম ঝুঁকিহীন জীবন সে তো মুরগির খোঁয়াড়ে ধুঁকে ধুঁকে টিকে থাকা।
জীবন সহজ নয়,তবে ধৈর্য রাখলে কঠিন জীবনও সুন্দর হয়ে যায়।
পরিবার নিয়ে একটু সময় কাটানো মানেই—জীবনের সেরা বিনিয়োগ।
জীবনে সুন্দর ভাবে বেচে থাকার জন্যে বেশি মানুষের প্রয়োজন হয় না-“ღ”🙂 ღ”🥀-ღ-কখনো কখনো একজন মানুষই আমাদের জীবনের সম্পূর্ণ পৃথিবী হয়ে উঠে
জীবনের চ্যালেঞ্জগুলোই আমাদের শক্ত করে, ব্যর্থতাগুলোই শেখায় পথ চলা। তাই হোঁচট খাওয়ার ভয়ে থেমে না গিয়ে, উঠে উঠে চলার শপথ নেই।
জীবনে মাঝে মাঝে এমন সময় আসে, যখন আমাদের কিছু বলার থাকে না।