#Quote

কখনোই আপনার অতীতে ফেলে আসা গতকালকে নিয়ে আক্ষেপ করবেন না। জীবন নির্ভর করে আজ অর্থাৎ বর্তমানের ওপর, আর বর্তমান থেকেই আপনার ভবিষ্যত গড়ে ওঠে।— এল. রন. হুবার্ড।

Facebook
Twitter
More Quotes
আপনার আক্ষেপগুলোকে কখনই সামান্য কান্নার মাধ্যমে নষ্ট করে দেবেন না। বরং একে ততক্ষণ পর্যন্ত অতি যত্নের সাথে সঞ্চয় করে রাখুন যতক্ষণ না আপনার স্বার্থ হাসিল হয় এবং আপনার এই গভীর আক্ষেপ থেকে আপনি বেঁচে থাকার নতুন আশা লাভ করেন।
কিছু মানুষ শুধু স্মৃতি হয়ে থাকে, কিন্তু আক্ষেপটা থাকে সারাজীবন।
হাজার আক্ষেপ আর অভিমান নিয়ে প্রতিদিন গভীর রাতে এক বুক কষ্ট আমাকে বন্দী করে নেয়,অথচ আমি অনেক আগে থেকেই প্রিয়জন হারাবার ব্যথায় আবদ্ধ হয়ে আছি।
আমরা দুজন চোরের মধ্যে নিজেদের ক্রুশবিদ্ধ করে রাখি : গতকালের জন্য অনুশোচনা এবং আগামীকালের জন্য ভয়।— ফুলটন অরসলার।
যুগের পর যুগ চলে যাবে, তবুও তোমাকে না পাওয়ার আক্ষেপ আমার ফুরাবে না!
এক জনের জুতো নেই। এই নিয়ে তার আক্ষেপ। তার আক্ষেপ ঘুচল। কেননা সে দেখল এক জনের পা-ই নেই। - শেখ সাদী
আন্তরিক স্নেহের সাথে মন থেকে আপনি যা করেছেন তা নিয়ে কখনও আক্ষেপ করবেন না; কারণ হৃদয় দিয়ে করা এমন কোনো কিছুই কখনো বৃথা যায় না।
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারাই জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা ও আক্ষেপ।
আমি যে কাজগুলো করতে পারিনি তার জন্য আক্ষেপ করার চেয়ে আমি যে খারাপ কাজগুলো করেছি তার জন্য আমার আক্ষেপ ও দুঃখ প্রকাশ করা উচিত।— লুসি বল।
পেছনের দিকে ফিরে তাকালে আমার যে কাজের জন্য প্রায়ই আক্ষেপ হয় তা হলো : আমি প্রায়শই যাদেরকে ভালোবেসেছি, তাদেরকে সেই কথাটা জানাতে পারি নি।— রে স্ট্যানার্ড বেকার।