#Quote
More Quotes by A. P. J. Abdul Kalam
“অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে সমস্যা চিহ্নিত করতে হবে এবং তারপর সফল হতে হবে”। - এ. পি. জে. আব্দুল কালাম
শিক্ষাবিদদের বিচক্ষণতা,সৃজনশীলতার পাশাপাশি উদ্যোগী হওয়ার ও নৈতিক নেতৃত্বেরও শিক্ষা দেওয়া উচিত। সেই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে নিজেকে পথিকৃত্ হিসেবে প্রতিষ্ঠা করার যোগ্যতা অর্জন করা উচিত। - এ. পি. জে. আব্দুল কালাম
“উন্নত ও নিরাপদ ভারত রেখে যেতে পারলেই পরের প্রজন্ম আমাদের মনে রাখবে”। - এ. পি. জে. আব্দুল কালাম
ঘোড়া ও পাখি কোনদিন অসুখী নয় । কারণ তারা অপর ঘোড়া বা অপর পাখিকে সুখী করার চেষ্টা করে না। - এ. পি. জে. আব্দুল কালাম
উৎকর্ষতা একটি চলমান প্রক্রিয়া এবং এটি কোনো আকস্মিক ঘটনা নয়। - এ. পি. জে. আব্দুল কালাম
জীবন একটি কঠিন খেলা। ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে। - এ. পি. জে. আব্দুল কালাম
স্বপ্ন সেটা নয়, যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, সপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। - এ পি জে আব্দুল কালাম
সমাপ্তি মানেই শেষ নয়। ‘END’ শব্দটির মানে হচ্ছে ‘Effort Never Dies’ অর্থাৎ ‘প্রচেষ্টার মৃত্যু নেই’। - এ. পি. জে. আব্দুল কালাম
বৃষ্টির সময় প্রত্যেক পাখিই কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। - এ. পি. জে. আব্দুল কালাম
জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। - এ. পি. জে. আব্দুল কালাম