#Quote
More Quotes
কিছু মানুষ কেবল তোমার জীবনে আসে শেখাতে, থেকে যাওয়ার জন্য নয়।
জীবনকে উপভোগ করো, প্রতিটি মুহূর্ত মূল্যবান, কারণ কে জানে কখন শেষ।
সকল কষ্টের সবচেয়ে ভালো ঔষধ হলো ধৈর্য।
কিছু অপূর্নতা নিয়েই জীবন সুন্দর।
জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে , সময় শেখায় জীবনের মূল্য দিতে । — এপিজে আবুল কালাম
প্রকৃতপক্ষে ঠিক মনের মতো লোক পাওয়া বড় দুষ্কর। অনেক কষ্টে একজন হয়তো মেলে। অধিকাংশ লোকের সঙ্গে যে আমাদের আলাপ হয়, সে সম্পূর্ন মৌখিক। তাদের সঙ্গে আমাদের হয়তো ব্যক্তিগত অভ্যাসে, চরিত্রে, মতে, ধর্ম বিশ্বাসে বিদ্যায় যথেষ্ট তফাৎ। কিন্তু একই অফিসে কি কলেজে কি কোর্টে একসঙ্গে কাজ করতে হয়, দুবেলা দেখা হয় দাদা কিংবা মামা বলে সম্বোধন করতে হয়, কৌটাস্থ পানের খিলির বিনিময়ও হয়ত হয়ে থাকে- কিন্তু ওই পর্যন্ত। মন সায় দিয়ে বলে না তার সঙ্গে দুবেলা দেখা হলে গল্প করে বাঁচি। কোন নিরালা বাদলের দিনে অফিসের হরিপদ-দার সঙ্গ খুব কাম্য বলে মনে হবে না।
তুমি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিলে।
আবেগপ্রবণ ব্যক্তি গুলোই বেশী কষ্ট করে কারণ তারা সহজে বাস্তবতা বুঝতে চায় না।
একাকীত্ব মানুষের জীবনে সৌন্দর্য যোগ করে, এটি সূর্যের আলোর মতো কিছু সময় পুড়িয়ে রাতের বাতাসকে অন্যরকম সুন্দর করে তোলে।
নারী প্রতিভার মূর্ত প্রতীক, তা সে শিল্পে হোক বা জীবনের যেকোনো ক্ষেত্রে।