More Quotes by Zunayed Evan
একশ ভাগ সুখের জীবনে আপনি কখনোই সুখে থাকতে পারবেন না কেননা সেই জীবন স্বাভাবিক নয়, সমৃদ্ধ নয়, উন্নত নয়, উপভোগ্য নয়।
যত ঝড় তুফানই আসুক না কেন। তুমি হাসতে থাকলে নিয়তি কখনো তোমাকে কাদাতে পারবে না!
যত দূর যেতে হয়,হারিয়ে গেলে ফিরে আসা ততটাই কঠিন।সেই কঠিনকে মেনে নিলে হারানো খুব সহজ।
উনিশে বাড়ি ফেরার সময় রোজ এক গুচ্ছ রজনীগন্ধা নিয়ে আসা মানুষটাই পঞ্চাশের পর বাড়ি ফিরবে রোজ ওষুধপত্র নিয়ে। উনিশের প্রেম পত্রটাই যেন একটা সময় এসে থামবে প্রেসক্রিপশনে ! উনিশে মাথায় হাত বুলিয়ে চুলের প্রশংশা করা মানুষটা ষাটে এসে হাত বুলিয়ে প্রেশারের খোঁজ নিবে। কি সাংঘাতিক, তাই না?!!
প্রত্যেকটা পরিপাটী সংসার একদিন লন্ডভন্ড হয়ে যায় বুড়ো অথবা বুড়ি পাখিটার মৃত্যুতে কিংবা বাচ্চা পাখিটা যখন মা হবার আশায় উড়ে চলে যায় অন্য কোন পরিপাটী সংসারে !
আপনি যদি কারো সাথে আপনার দূরত্ব বাড়াতে চান,তাহলে হয় তাকে সম্পূর্ণ জানার চেষ্টা করুন,আর না হয় নিজেকে তার কাছে সম্পূর্ণ প্রকাশ করে দিন’!
পৃথিবী এক চমৎকার গ্রহ, এখানে আষাঢ়ের সন্ধ্যায় রেললাইনে বসে কেউ গল্প শুনালে হাজার বছর বাচতে ইচ্ছা করে!
পৃথিবীতে দুটি অনুভুতি কখনোই লিখে প্রকাশ করা যায় না- পাওয়ার অনুভূতি, হারানোর অনুভূতি!
পচে যাওয়া দুর্গন্ধময় ফুলের মর্যাদা যে দিতে জানে তাজা ফুলের সুবাস নেবার অধিকার সেই রাখে!
কখনো মানুষের বিশ্বাস নিয়ে খেলা করো-না। তাহলে একদিন দেখবে, নিজেকে-বিশ্বাস করানোর মত এই পৃথিবীতে কাউকে পাশে খুঁজে পাবে না!