#Quote
More Quotes by Zunayed Evan
সানগ্লাস লাগালাম, তোমাকে বলেছিলাম অনেক রোদ, আসলে চোখের নিচে গর্ত হয়েছে ছোট খালের মত!
বৃহৎ আনন্দ থেকে সংক্ষিপ্ত সুখ উত্তম। কেননা উভয়ই তার সমপরিমাণ দুঃখ ফিরিয়ে দেবে।
অনেক মানুষ আছে যারা জীবনে নানান ঘাত প্রতিঘাত সহ্য করে ও পাথরের মত শক্ত হয়ে থাকে। লোকে ধরেই নেয় যে; পাথরের কোন কষ্ট নেই অথচ পাথরের কষ্টটা’তো এখানেই!
তোমার ভেতরে যা আছে আর যা নেই সেটা স্বয়ং তিনি দিয়েছেন যিনি তোমাকে বানিয়েছেন এবং নিশ্চয়ই তিনি কখনো ভুল করেন না।
এই পৃথিবীতে আমি কেবল একজনই। আমার কোন অনুলিপি নেই। আমার মৃত্যুর পর আমাকে আবার সংস্কার করা হবে না। আমার ভেতরে যা কিছু আছে , আমি বলে না গেলে, এই পৃথিবী কখনো জানতে পারবে না।
যা তুমি ভুলতে চাও, ভুলতে পারবে না। যা চাও মনে করতে, তা ভুলে যাবে।
মানুষটাকে চাইলে ভালোবাসা হারাতে হবে। আর ভালবাসা চাইলে’ মানুষটাকে হারাতে হবে।
কালো মেঘ দেখলে অনেকের ভালো লাগে। কালো কাজল ভালো লাগে। কালো চোখ ভালো লাগে। শুধু কালো মানুষ দেখলেই আর ভালো লাগে না!
পৃথিবীতে দুটি অনুভুতি কখনোই লিখে প্রকাশ করা যায় না- পাওয়ার অনুভূতি, হারানোর অনুভূতি!
প্রতিশোধ অন্য ভাবেও নেওয়া যায়।কেউ তোমাকে মেরে রক্তাক্ত করে ফেললে তুমি অপেক্ষা করবে কবে তার রক্তের প্রয়োজন হবে, এবং সেই রক্ত তুমি নিজেই তাকে যোগাড় করে দিবে।