#Quote
More Quotes
আরো একটি রমজান মাস আমাদের জীবন থেকে চলে গেল। আল্লাহ আমাদের রোজা ও ইবাদতগুলো যেন কবুল করে। – আমীন
বালির ওপর হাঁটলে কোন শব্দ হয়না, কিন্তু পশ্চাদে পদচিহ্ন থেকে যায়। আমাদের জীবনটাও সেরকম হোক৷ আমরা এমনভাবে বাঁচবো, যেন ছিলাম ই না। কিন্তু পশ্চাদে রেখে যাবো আমাদের কাজ, আমল, বন্ধন।
রমজান চাঁদ দেখা গেছে। আল্লাহর কাছে পানহা চাই, এবং দোয়া করি আল্লাহ আমাদের রোজা ও ইবাদত কবুল করুন।
রমজানে রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে। একটি ইফতারের সময় অন্যটি তার রবের সাথে সাক্ষাতের সময়। সহিহ মুসলিম
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। - কাজী নজরুল ইসলাম
রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজান আমাদের মাঝে এসেছে। আল্লাহ আমাদেরকে এই রমজান মাসে পরিশুদ্ধি করে দেন আমিন। মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে।
রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে – আল হাদিস
রমজান মাসে তোমরা তাকওয়া অবলম্বন কর। – সূরা বাকারা
রমজানের চাঁদ দেখার সাথেই আমাদের ইবাদতের নতুন যাত্রা শুরু। আল্লাহ আমাদের এ মাসের রহমত অর্জনের তৌফিক দান করুন।
পবিত্র রমজান মাসে রোজা রাখা ফলে আমরা আত্মসংযমের শিক্ষা পাই।