#Quote
More Quotes
রোজা একটি ঢালস্বরূপ, যে ঢাল মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। - তিরমিজি
পাপের পঙ্কে পুণ্য-পদ্ম, ফুলে ফুলে হেতা পাপ! সুন্দর এই ধরা-ভরা শুধু বঞ্চনা অভিশাপ। পুণ্যে দিলেন আত্মা ও প্রাণ, পাপেরে দিলেন দেহ। আত্মা তাঁদের ত্যাগী তপস্বী, দেহ তাঁহাদের ভোগী!
আজ আমার জন্মদিন নয়, আজ আমার গুনাহর হিসাবের আরেকটা বছর হে আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না আমি ভিতরে ভিতরে কতটা পাপ করেছি আজ জন্মদিনে তুমি আমাকে এমন বানিয়ে দাও যেন আমি তোমার দিকে ফিরে আসি।
রোজা মানুষকে আখেরাত মুখী করে। – আল হাদিস
প্রতিটি পাপ অজান্তেই আরাে অনেক পাপের জন্ম দেয়, আমাদের একটি পাপ আরেকটি পাপের দিকে আমাদেরকে ঠেলে নিয়ে যেতে থাকে যতক্ষণ না পর্যন্ত সেই পাপ রাশি মানুষটিকে এমনভাবে কাবু করে ফেলে যে কৃত পাপগুলাের জন্য তাওবা করাকে তার কাছে কঠিন বলে মনে হয়।
মায়ের মুখে হাসি ফোটাতে পারা ভাগ্যের ব্যাপার, কিন্তু তার চোখে জল আনা পৃথিবীর সবচেয়ে বড় পাপ।
কাউকে সন্তুষ্ট করতে বা কোনও ঝামেলা এড়াতে কোনও কাজে ‘হ্যাঁ’ বলাটা সবথেকে বড় পাপ। যদি মনে করেন এই কাজটা আপনি করতে পারবেন না, তাহলে বিশ্বাসের সঙ্গে ‘না’ বলতে শিখুন।
রোজাদারকে ইফতার করালে সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। সকলে নিজের সর্বোচ্চ দিয়ে দরিদ্রদের রোজা পালন করতে সহায়তা করি।
অসুস্থতা আমাদের গুনাহ ও পাপ সমূহ থেকে মুক্ত করে। আর আল্লাহ তায়ালা আপনাকে আপনার গুনাহ সমূহ মাফ করার ওসিলা দিয়েছেন। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিয়ে আসবেন।
যেসব পাপ কাজ তোমরা গোপনে করে থাকো সেগুলোকে ভয় করো, কেননা সেসব পাপের সাক্ষী বিচারক স্বয়ং নিজেই । — আলী ইবনে আবু তালিব (রাঃ)