#Quote
More Quotes by Probar Ripon
এটা শুধু তাদের জন্যই প্রযোজ্য, নিজের থেকে দূরে যাওয়ার দুঃসাহস যাদের হয়েছিলো
মিথ্যার সবচেয়ে ভয়ংকর দিক, মিথ্যা শুনতে শুনতে একসময় সত্যকেও মিথ্যা মনে হয়
নিঃসঙ্গতার ভয় নেই বলে আমি সবচেয়ে নিঃসঙ্গ - প্রবর রিপন
জৈষ্ঠ্য মাসে গ্রাম মফস্বল থেকে ঢাকায় ফেরা বাস মূলত চাকার উপর চলমান কাঁঠাল বাগান। পাকা কাঁঠালের গন্ধে ঘুম আসা দায়! - প্রবর রিপন
ভয় পেতে পেতে পেতে মানুষ এক সময় এমন ভাবে রুখে দাঁড়ায়, যাকে আর দমানোর সাধ্য থাকে না। বরং এতদিন যে ভয় দেখিয়েছিলো সে-ই ভয় পাওয়া শুরু করে আর পদে পদে ভুল করতে থাকে
অন্যের জীবন নিয়ে অতি উৎসাহ, মূলত অধিকাংশ মানুষের নিজের জীবনের ব্যর্থতার অন্যতম কারণ
ছোটোবেলায় ভাবতাম কাঁঠাল গাছ বড় হয় এমনিতে, বড়বেলায় বুঝলাম কাঁঠাল গাছ বড় হয় ছাগলের ভয়ে
ভালোবাসলে মৃত্যুর আগে ভালোবাসো, মৃত্যুর পর তো ভালোবাসে শকুন।
পৃথিবীতে এমন কেউ নেই, যে বলতে পারে - সে যা হতে চেয়েছিলো ঠিক তা-ই হতে পেরেছে
সবচেয়ে নিঃসঙ্গ পথ নিজেকে খুঁজে বের করার পথ