More Quotes
শিশুকে মাতা বলপূর্বক ঘুম পাড়াইতে বসিলে, ঘুম না পাওয়ায় শিশু যখন মাথা তুলিয়া ইতস্ততঃ দেখে তখনই মাতা বলেন, ঘুমা শিগগির ঘুমা! ঐ দেখ জুজু! ঘুম না পাইলেও শিশু অন্তত চোখ বুজিয়া পড়িয়া থাকে। সেই রুপ আমরা যখন উন্নত মস্তকে অতীত ও বর্তমানের প্রতি দৃষ্টিপাত করি, অমনই সমাজ বলে, ঘুমাও ঘুমাও ঐ দেখ নরক! মনে বিশ্বাস না হইলেও অন্তত আমরা মুখে কিছু না বলিয়া নীরব থাকি।
কেয়ামতের মুহূর্তে জন্ম নেয়া শিশু, চোখ মেলে দেখে, পৃথিবী আর নাই।
অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। - হোমার
ফুটন্ত কলির মত শিশু মনোরম,তার চেয়ে বেশি কিছু আছে সুন্দর?
শিশুরা ততটুকু বড় হয়, আমরা তাদের নিয়ে যতটুকু বিশ্বাস করি - লেডি বার্ড জনসন
প্রতিটি শিশুই একজন শিল্পী, তাদের কল্পনা দিয়ে তারা সুন্দর কিছু তৈরি করতে সক্ষম। - পাবলো পিকাসো
সন্তানের জন্য পিতামাতার মত কোন বন্ধুত্ব নেই, ভালবাসা নেই। - হেনরি ওয়ার্ড বিচার
আমাদের অফিস যেখানে, কারওয়ান বাজারে, একটা পরিবার সারাটা দিন, বাসের নিচে দিনের বেলাটা কাটিয়ে দেয়। দুটো শিশু বাসের নিচে ঘুমায়, খেলা করে। পাঁচটার পরে বাসটা চলে যায়, তারা উঠে আসে বহুতল অফিস ভবনের এক পাশের উঁচু বেদিতে। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার মতো করে দীর্ঘশ্বাস ফেলি: আমি কী রকমভাবে বেঁচে আছি, তুই এসে দেখে যা নিখিলেশ। - আনিসুল হক
পথ শিশুরা যদি লাঞ্ছিত হয়, অপমানিত হয়, কুশিক্ষা গ্রহণ করে, ছিনতাই, ভিক্ষা, সমাজের বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে পরিচিত হয় তাহলে সেটা তাদের জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য বিরাট হুমকি হিসেবে দেখা দিতে পারে। তাই সমাজের মানুষকে এগিয়ে এসে তাদেরকে খারাপ পথে না যেতে দিয়ে ভালো কাজের সাথে যুক্ত করতে হবে।
বয়স বাড়ার সাথে সাথে মেয়েরা ছেলেদের চেয়ে পৃথিবীটাকে অনেক বেশি পড়ে ফেলে। বুঝে যায়। জানে। ছেলেরা আজীবনের শিশু।বোকা। মেয়েরা চাইলে পারে না এমন কিছুই নেই। নিজের সকল অনুভূতি নিয়ন্ত্রণ করার অসাধারণ এক ক্ষমতা নিয়ে পৃথিবীতে আসে তারা। তাই কী?