#Quote
More Quotes
সাহিত্যের আলোচনায় সুখ আছে বটে, কিন্তু যে সুখ তোমার উদ্দেশ্য এবং প্রাপ্য হওয়া উচিত, সাহিত্যের সুখ তাহার ক্ষুদ্রাংশ মাত্র।
ফুল যখন ফোটে, তখন প্রকৃতির হৃদয় হাসে। তোমার হৃদয়ও এমনভাবে হাসুক, যেন তা অন্যদের জীবনে সুখ আনতে পারে
তোমার সুখের জন্য কখনো যদি আমার তোমাকে ভুলে যেতে হয়, তাহলেও আমি তোমাকে ভুলে যেতে রাজি আছি. আমি হয়তো তোমাকে কখনো ভুলতে পারবো না, তবে আমি সারা জীবন ভুলে থাকার অভিনয় করে যেতে পারবো।
তোমার সুখ চাই বলেই হয়তো আমার দুঃখ তোমার অজানাই থেকে যায়।
সুখ মানে সবসময় হাসিখুশি থাকা নয়, বরং নিজের বাস্তবতাকে স্বীকার করে তাতেই শান্তি খুঁজে নেওয়া।
কাচ কতটা অভিমানী আয়না না ভাঙ্গলে বোঝা যায় না।
পরম সুখের উদ্যানে সে-ই প্রবেশ করবে, যার হৃদয় সত্য, পবিত্র ও ক্ষমাশীল। - আল হাদিস
আচ্ছা একটা মেয়ে কি জানে তার হাসিতে তাকে কতটা সুন্দর লাগে? যেন মুক্তো ছড়িয়ে সুখ কিনে নিচ্ছে সে।
তুমি যেদিন আমাদের জীবনে এসেছো, সেদিন থেকেই আমাদের আনন্দ আরও বেড়ে গেছে। আজকের তোমার জন্মদিনে একটাই চাওয়া, তোমার প্রতিটি দিন হোক সুখের ও মঙ্গলময়।
যে বিষয়ের ওপর মনে সন্দেহ লাগবে সেখানে কখনো সুখ খুঁজতে যেও না বরং সে বিষয়েকে এড়িয়ে চলো।