More Quotes
কল্পনা নির্ভর বই পাঠ করার মধ্য দিয়ে চরিত্রের সঙ্গে সুখ দুঃখ অনুভূতির একাত্মবোধ গড়ে ওঠে যার ফলে বাস্তব জীবনেও পাঠক পাঠিকারা অনেক বেশি সহানুভূতিপ্রবণ হৃদয়ের হয়ে থাকেন ।
আপনি আজ যে বইটি পড়তে পারেন তা কখনই আগামীকাল পর্যন্ত বন্ধ রাখবেন না। – হলব্রুক জ্যাকসন
আমি একদিন একটি বই পড়লাম এবং আমার পুরো জীবন বদলে গেল। – ওরহান পামুক
বইয়ের মধ্যে অঙ্কিত নতুন জগতের নতুন চিত্র , নতুন বর্ণনা নতুন নতুন ভাবে উপলব্ধি করতে পারেন পাঠকবৃন্দ যার ফলে পাঠককের মনন জগতের কল্পনা শক্তি বৃদ্ধি পেতে শুরু করে।
বই পড়া মানে নিজের ভিতরের দরজাগুলো একে একে খুলে ফেলা, যেখানে আমি, তুমি, আর সময় মিলে একসাথে চুপ করে বসে থাকি।
হতাশায় লিপ্ত ও অবসাদগ্রস্ত মানব মনের সুস্থ ভাবে বাঁচার একমাত্র রাস্তা; আর তা হলো বই পাঠ করা ।
যারা সাধারণের ঊর্ধ্বে উঠতে চায় তাদের জন্য পড়া অপরিহার্য। – জিম রোহন
বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনদিন ঝগড়া হয় না,কোনদিন মনোমালিন্য হয় না।
বইমেলায় গেলে মনে হয়, হারিয়ে গেছি অক্ষরের কোনো এক রূপকথায় দেশে।
বই হচ্ছে মস্তিষ্কের সন্তান।