#Quote
More Quotes by Jibanananda Das
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের’ পরহাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা । - জীবনানন্দ দাশ
যে জীবন ফড়িংয়ের, দোয়েলের, মানুষের সাথে তার হয় নাকো দেখা
আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি নাকো, এক নক্ষত্রের নিচে তবু, একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি, পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।
আমরা দেখেছি যারা নিবিড় বটের নিচে লাল লাল ফল পড়ে আছে; নির্জন মাঠের ভিড় মুখ দেখে নদীর ভিতরে;যত নীল আকাশেরা রয়ে গেছে খুঁজে ফেরে আরো নীল আকাশের তল;পথে পথে দেখিয়াছি মৃদু চোখ ছায়া ফেলে পৃথিবীর পরে আমরা দেখেছি যারা শুপুরির সারি বেয়ে সন্ধ্যা আসে রোজ, প্রতিদিন ভোর আসে ধানের গুচ্ছের মতো সবুজ সহজ । - জীবনানন্দ দাশ
ডাকিয়া কহিল মোরে রাজার দুলাল,- ডালিম ফুলের মতো ঠোঁট যার রাঙা, আপেলের মতো লাল যার গাল, চুল যার শাঙনের মেঘ, আর আঁখি গোধূলির মতো গোলাপী রঙিন, আমি দেখিয়াছি তারে ঘুমপথে, স্বপ্নে-কত দিন! - জীবনানন্দ দাশ
মনে পড়ে কবেকার পাড়াগাঁর অরুণিমা স্যানালের মুখ; উড়ুক উড়ুক তারা পউষের জ্যোৎস্নায় নীরবে উড়ুক কল্পনার হাঁস সব — পৃথিবীর সব ধ্বনি সব রং মুছে গেল পর উড়ুক উড়ুক তারা হৃদয়ের শব্দহীন জোছনার ভিতর। - জীবনানন্দ দাশ
আমি এক গভীরভাবে অচল মানুষ, হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে।
তবুও নদীর মানে স্নিগ্ধ শুশ্রূষার জল,সূর্য মানে আলো। এখনো নারী মানে তুমি,কত রাধিকা ফুরালো।
জানো কি অনেক যুগ চলে গেছে? মরে গেছে অনেক নৃপতি? অনেক সোনার ধান ঝরে গেছে জানো না কি। - জীবনানন্দ দাশ
নক্ষত্রেরা চুরি করে নিয়ে গেছে, ফিরিয়ে দেবে না তাকে আর।