More Quotes
দুঃখের মধ্যেও ভালোবাসা খুঁজে পাওয়া যায়। এটাই সবচেয়ে শক্তিশালী ভালোবাসা।
ভাইয়ের ভালোবাসা ও সহায়তায়, ছোট ভাই ছুঁয়ে ফেলে স্বপ্নের রঙিন আকাশ।
অবিশ্বাস একবার জন্মালে, ভালোবাসাও সন্দেহে রঙ ধরে।
তোমার ভালোবাসার স্পর্শে আমি ফুল হয়ে ফুটে উঠি, আর তোমার অভিমানে ঝরে যাই রাতের শিশিরের মতো।
নিজেকে ভালোবাসা শুরু হয় একটি ছবির মাধ্যমে।
তোমার জীবনের প্রতিটি দিন হোক রঙিন। সুখ, শান্তি আর ভালোবাসায় ভরা থাকুক তোমার যাত্রা।
যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারা ভালোবাসা ধরে রাখতে পারে না। তারা সব সময় ভালোবাসাকে অবহেলা করে। জীবনের একটা সময় গিয়ে ভালোবাসা পাওয়ার জন্য চিৎকার করে কাঁদে কিন্তু ভালোবাসা তখন আর ধরা দেয় না। কারণ সময় ঠিকই প্রতিশোধ নেয়। - রেদোয়ান মাসুদ
রূপ সৌন্দর্য দিয়ে ভালোবাসা টেকে না। ভালোবাসা টেকে সম্মান, সততা, বিশ্বাস আর যত্নে।
কাউকে অপমান করতে কোনো যোগ্যতা লাগে না, কিন্তু কাউকে সম্মান করতে গেলে যোগ্যতা ও শিক্ষার প্রয়োজন।
জীবনে যে পরিমান ভালোবাসা পেয়েছি তা দিয়ে কয়েক হাজার বছর বেঁচে থাকা সম্ভব কিন্তু জীবনে গুটি কয়েকজন মানুষের কাছ থেকে যে পরিমান অবহেলা পেয়েছি তা নিয়ে একদিনও বেঁচে থাকা সম্ভব না।