More Quotes
অনেক ঝগড়া রাগ অভিমানের পরেও যে আগে কথা বলতে আসে, সে নির্লজ্জ নয়! আসলে তার কাছে সম্পর্কের মূল্যটা সবচেয়ে বেশী।
আপনি শত অভিমান করে থাকার পরও, যে মানুষটা আপনার মুখে হাসি ফোঁটাতে পারে, সেই মানুষটি আপনাকে কল্পনার চেয়েও বেশী ভালোবাসে।
যেখানে কোন অধিকার নেই, সেখানে রাগ দেখানো, অভিমান করা, এসব বৃথা।
অভিমান করা ভালো তবে অভিনয় করা ভালো নয়।
অভিমান এর ফলে ভালোবাসা বাড়ে! তবে অভিমান ভাঙ্গানো না জানলে ভালোবাসার মানুষটাই হারিয়ে যেতে পারে।
যে অভিমানে মানুষ ফিরে আসে না, সেটা অভিমান নয়; দূরে যাওয়ার বাহানা মাত্র।
অভিমান বন্ধুত্ব ও রিলেশনশিপের পরিমাণ বাড়িয়ে দেয়। তবে মাঝে মাঝে এই যুক্তিও ভুল হয়ে যায়। - স্নেহা
রাগ সময়ের সাথে কমে কিন্তু অভিমান সময়ের সাথে ক্রমশ বাড়তে থাকে। - তন্ময়
কোন অভিযোগ নেই আর কখনো থাকবে না!আছে কিছু অভিমান, যা কোনদিন বলবো না।
এতো রাগ অভিমান দিয়ে কি হবে! কারণ নিঃশ্বাস থেমে গেলে সব শেষ।