#Quote
More Quotes by A. P. J. Abdul Kalam
এ.পি.জে আব্দুল কালামের শিক্ষণীয় কিছু পংক্তি প্রথম জয়ের পর কখনই বিশ্রাম নেওয়া উচিত নয়, তাহলে দ্বিতীয়বার যদি আমরা ব্যর্থ হই, তখন সবাই বলবে প্রথমটা তুমি ভাগ্যের জোরে পেয়েছিলে। - এ. পি. জে. আব্দুল কালাম
উৎকর্ষ একটি চলমান প্রক্রিয়া । এটি কোন আবশ্যিক ঘটনা নয়। - এ. পি. জে. আব্দুল কালাম
জীবন হলো এক জটিল খেলা। ব্যক্তিত্ব অর্জনের মধ্য দিয়ে তুমি তাকে জয় করতে পার। - এ. পি. জে. আব্দুল কালাম
নেতা সমস্যায় ভয় পাবেন না। বরং সমস্যার মোকাবিলা করতে জানবেন। তাঁকে কাজ করতে হবে সততার সঙ্গে। - এ. পি. জে. আব্দুল কালাম
সমাপ্তি মানেই শেষ নয়। ‘END’ শব্দটির মানে হচ্ছে ‘Effort Never Dies’ অর্থাৎ ‘প্রচেষ্টার মৃত্যু নেই’। - এ. পি. জে. আব্দুল কালাম
গভীর দুঃখে বা প্রচণ্ড আনন্দে মানুষ কবিতা লেখে। - এ. পি. জে. আব্দুল কালাম
কাউকে হারিয়ে দেয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা। - এ. পি. জে. আব্দুল কালাম
“যদি তুমি তোমার কাজকে স্যালুট কর, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান কর, অমর্যাদা কর, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে”। - এ. পি. জে. আব্দুল কালাম
সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে। প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। - এ. পি. জে. আব্দুল কালাম
আমাদের কখনই হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত যাতে কোনো বাঁধা আমাদের হারিয়ে দিতে না পারে। - এ. পি. জে. আব্দুল কালাম