#Quote

তবু তোমাকে ভালোবেসে মুহূর্তের মধ্যে ফিরে এসে বুঝেছি অকূলে জেগে রয় ঘড়ির সময়ে আর মহাকালে যেখানেই রাখি এ হৃদয়। - জীবনানন্দ দাশ

Facebook
Twitter
More Quotes by Jibanananda Das
তুমিও দেখনি ফিরে, তুমিও ডাকনি আর, আমিও খুঁজিনি অন্ধকারে।
যে জীবন ফড়িংয়ের, দোয়েলের, মানুষের সাথে তার হয় নাকো দেখা
পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন; মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে।
বরং নিজেই তুমি লেখো নাকো একটি কবিতা—' বলিলাম ম্লান হেসে; ছায়াপিণ্ড দিলো না উত্তর; বুঝিলাম সে তো কবি নয়— সে যে আরূঢ় ভণিতা: পাণ্ডুলিপি, ভাষ্য, টীকা, কালি আর কলমের 'পর ব’সে আছে সিংহাসনে—কবি নয়—অজর, অক্ষর । - জীবনানন্দ দাশ
বাংলার মুখ আমি দেখিয়াছি,তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর।
আরম্ভ হয় না কিছু — সমস্তের তবু শেষ হয় — কীট যে ব্যর্থতা জানে পৃথিবীর ধুলো মাটি ঘাসে তারও বড় ব্যর্থতার সাথে রোজ হয় পরিচয়! যা হয়েছে শেষ হয়; শেষ হয় কোনোদিন যা হবার নয়! - জীবনানন্দ দাশ
সারাটি রাত্রি তারাটির সাথে,তারার সাথেই হয় কথা, আমাদের মুখ সারাটি রাত্রি মাটির বুকের পরে!
তোমার হৃদয় আজ ঘাস :বাতাসের ওপারে বাতাস - আকাশের ওপারে আকাশ। - জীবনানন্দ দাশ
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাঁলছায়ায়; হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে; আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। - জীবনানন্দ দাশ
তবুও নদীর মানে স্নিগ্ধ শুশ্রূষার জল, সূর্য মানে আলো, এখনো নারী মানে তুমি, কত রাধিকা ফুরালো।