#Quote
More Quotes by A. P. J. Abdul Kalam
আমি সুপুরুষ নই। কিন্তু যখন কেউ বিপদে পড়েন আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই। সৌন্দর্য থাকে মানুষের মনে, চেহারায় নয়। - এ. পি. জে. আব্দুল কালাম
যেকোনো ধর্মকে; সেটাকে বানানোর জন্য আর প্রসার করার জন্য, অন্যের হত্যা করা অনিবার্য নয়। - এ. পি. জে. আব্দুল কালাম
যে মানুষগুলো তোমাকে বলে, “তুমি পারো না” বা “তুমি পারবেই না”, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে; তুমি পারবে। - এ. পি. জে. আব্দুল কালাম
উৎকর্ষতা একটি চলমান প্রক্রিয়া এবং এটি কোনো আকস্মিক ঘটনা নয়। - এ. পি. জে. আব্দুল কালাম
সফলতার গল্পে কেবল একটি বার্তা থাকে। কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে। - এ. পি. জে. আব্দুল কালাম
“যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হল সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষা কোন কাজে আসেনা”। - এ. পি. জে. আব্দুল কালাম
তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান হলো ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকতে হবে। আবিষ্কারের নেশা থাকতে হবে। যেপথে কেউ যায় নি, সে পথে চলতে হবে। অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে। সমস্যা চিহ্নিত করতে হবে এবং তারপর সফল হতে হবে। এগুলোই হলো সবচেয়ে মহৎ গুণ। এভাবেই তাদেরকে এগিয়ে যেতে হবে। তরুণদের কাছে এটাই আমার বার্তা। - এ. পি. জে. আব্দুল কালাম
ওপরে ওঠার জন্য শক্তি দরকার, সেটা মাউন্ট এভারেস্ট ই হোক বা আপনার পেশা। - এ. পি. জে. আব্দুল কালাম
যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে তোমাকে প্রথমে সূর্যের মত পুড়তে হবে। - এ. পি. জে. আব্দুল কালাম
একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশী শিখতে পারে। - এ. পি. জে. আব্দুল কালাম