#Quote

একটি দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয় ও দেশের সব মানুষকে যদি সুন্দর মনের করে গড়ে তুলতে হয় তাহলে আমি মনে করি সমাজের তিন ধরনের মানুষ সে কাজটি করতে পারেন। তারা হলেন-একজন বাবা,একজন মা এবং একজন শিক্ষক। - এ. পি. জে. আব্দুল কালাম

Facebook
Twitter
More Quotes by A. P. J. Abdul Kalam
একজন মহান ও আদর্শ শিক্ষকের মধ্যে কয়েকটি বিশেষ গুণ অবশ্যই থাকা উচিত – করুণা, জ্ঞান এবং অদম্য ইচ্ছাশক্তি। - এ. পি. জে. আব্দুল কালাম
স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও। স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। - এ. পি. জে. আব্দুল কালাম
“সত্যি হওয়ার আগ পর্যন্ত স্বপ্ন দেখে যেতে হবে”। - এ. পি. জে. আব্দুল কালাম
ভিন্নভাবে চিন্তা করা এবং উদ্ভাবনের সাহস থাকতে হবে । অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস দেখাতে হবে । সমস্ত সমস্যাকে জয় করে সফল হতে হবে । মহান গুণাবলী দ্বারা নিজেদের পরিচালিত করতে হবে । তরুণদের প্রতি এই হল আমার বার্তা। - এ. পি. জে. আব্দুল কালাম
“মন থেকে যারা কাজ করে না তাঁদের জীবন ফাঁপা। সাফল্যের স্বাদ তাঁরা পায় না”। - এ. পি. জে. আব্দুল কালাম
আমি সুপুরুষ নই। কিন্তু যখন কেউ বিপদে পড়েন আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই। সৌন্দর্য থাকে মানুষের মনে। চেহারায় নয়। - এ. পি. জে. আব্দুল কালাম
ফেল করে হতাশ হয়ো না। ইংরেজি শব্দ ফেল ‘Fail’ মানে ‘First Attempt in Learning’ অর্থাৎ ‘শেখার প্রথম ধাপ’। বিফলতাই তোমাকে সফল হবার রাস্তা দেখিয়ে দেবে। - এ. পি. জে. আব্দুল কালাম
জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ট শিক্ষক। জীবন শিখায় সময়কে ভালভাবে ব্যবহার করতে সময় শিখায় জীবনের মূল্য দিতে। - এ. পি. জে. আব্দুল কালাম
সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে। - এ. পি. জে. আব্দুল কালাম
“সফলতার গল্পে কেবল একটি বার্তা থাকে। কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে”। - এ. পি. জে. আব্দুল কালাম