#Quote
More Quotes by A. P. J. Abdul Kalam
“কেবল বিশেষ সময়ে নয় সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যেতে হবে”। - এ. পি. জে. আব্দুল কালাম
নেতা সমস্যায় ভয় পাবেন না। বরং সমস্যার মোকাবিলা করতে জানবেন। তাঁকে কাজ করতে হবে সততার সঙ্গে। - এ. পি. জে. আব্দুল কালাম
“তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো জ্বলো”। - এ. পি. জে. আব্দুল কালাম
তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবেনা কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো,ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো, তাহলে তোমার সবাইকে স্যালুট করে যেতে হবে। - এ. পি. জে. আব্দুল কালাম
শিক্ষাবিদদের বিচক্ষণতা,সৃজনশীলতার পাশাপাশি উদ্যোগী হওয়ার ও নৈতিক নেতৃত্বেরও শিক্ষা দেওয়া উচিত। সেই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে নিজেকে পথিকৃত্ হিসেবে প্রতিষ্ঠা করার যোগ্যতা অর্জন করা উচিত। - এ. পি. জে. আব্দুল কালাম
ব্যর্থতা কখনো আমায় টপকে যেতে পারবেনা, যদি আমার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর না থাকে। - এ. পি. জে. আব্দুল কালাম
সাহস হারাবে না । আর লক্ষ্য রাখবে জীবনের একটি দিনও যাতে ব্যর্থ না যায়। - এ. পি. জে. আব্দুল কালাম
বৃষ্টির সময় প্রত্যেকটি পাখিই কোথাও না কোথাও আশ্রয় পায়। কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। - এ. পি. জে. আব্দুল কালাম
এখন বিজ্ঞান জানতে ইংরেজি জানা দরকার। কিন্তু আমি বিশ্বাস করি দুই দশকের মধ্যে আমাদের ভাষায় বিজ্ঞানচর্চা শুরু হবে। আর তখন আমরা জ্ঞানবিজ্ঞানে জাপানিদের মতো এগিয়ে যাব। - এ. পি. জে. আব্দুল কালাম
উন্নত ও নিরাপদ ভারত রেখে যেতে পারলেই পরের প্রজন্ম আমাদের মনে রাখবে। - এ. পি. জে. আব্দুল কালাম