#Quote

More Quotes by Probar Ripon
টাকার সাথে দেখা হলো, দেখলাম তার পকেটে শুধু মানুষ আর মানুষ!
কীটনাশকের কারণে কৃষকের ক্যান্সার হয়, আর কৃষকের ছেলে স্বপ্ন দেখে কীটনাশক কোম্পানীতে চাকুরীর; প্রগতি জিনিসটা ঠিক এমনই
ক্লাস থ্রি-তে পড়া একটি ছেলে এসে বললো "আমি আপনার কবিতার অনেক বড় ভক্ত" তাকে বললাম "নিশ্চয় তুমি অস্বাভাবিক বাচ্চা"
চারপাশের ভয়ে নিজের ভেতর যাকে খুন করেছো, সেটাই প্রকৃত তুমি
একাকীত্বের ব্যাপারে একাকীত্ব মূখ্য নয়, মূখ্য হলো ভয়, যা একাকীত্বের ভালো এবং মন্দকে নির্ধারণ করে
প্রয়োজনে তো কতজনকেই মনে পড়ে; অপ্রয়োজনে যাকে মনে পড়ে, সে-ই তো কাছের মানুষ
স্বৈরাচারের পতন হয়েছে, এখন সময় এই আন্দোলনকে নিয়ে যারা সুবিধা নিতে চায় তাদের পতন এবং সর্বস্তরের জনতার নিরাপত্তা নিশ্চিত করা। যেনো যারা জীবন দিলো তাদের ত্যাগ বৃথা মনে না হয়
সময় শিখিয়ে দেয়, সবাইকে তুমি সব দিয়ে দিতে চাইলেও, সবাই সব পাওয়ার যোগ্য নয়
ব্যর্থ হওয়ার সবচেয়ে সহজ উপায়, অন্যের উপর নির্ভরশীল হওয়া
কিছু মানুষের অদ্ভুত ক্ষমতা আছে একসাথে সব কূলে থাকার! - প্রবর রিপন