#Quote

তিনটি গুণাবলী সবরের (ধৈর্য) অন্তর্ভুক্ত: নিজের দুর্দশার ব্যাপারে কথা না বলা, নিজের কষ্ট (সম্পর্কে কথা না বলা) এবং নিজের প্রশংসা না করা।”

Facebook
Twitter
More Quotes
শত সমস্যা নিয়েও সুন্দরভাবে বেঁচে থাকা হল একটা আর্ট, যার জন্য অনেক ধৈর্য ও সাধনার প্রয়ােজন হয়।
ধৈর্য আর পরিশ্রম জাদুর মতো। এরা বাঁধা আর বিপদকে অদৃশ্য করে দেয়। - সংগৃহীত
ধৈর্য মানে শুধু বসে বসে অপেক্ষা করা নয়, ধৈর্য মানে ভবিষ্য‌ৎকে দেখতে পাওয়া। ধৈর্য মানে কাঁটার দিকে তাকিয়েও গোলাপকে দেখা, রাতের অন্ধকারের দিকে তাকিয়ে দিনের আলোকে দেখা।
ধৈর্য রাখো, কর্ম ভালো হোক বা খারাপ, তোমার কর্মের ফল তুমি অবশ্যই পাবে।
যাহার বাটীতে যাইতেছি, তাহার সহিত আমার কথনও চাক্ষুষ হয় নাই। তাহার নাম শুনিয়াছি, সুখ্যাতিও যথেষ্ট শুনিয়াছি ; সজ্জন বলিয়া তাহার প্রশংসা সকলেই করে। কিন্তু সে প্রশংসায় কর্ণপাত বড় করি নাই, কেন না বঙ্গবাসীমাত্রই সজ্জন; বঙ্গে কেবল প্রতিবাসীরাই দুরাত্মা, যাহা নিন্দা শুনা যায় তাহা কেবল প্রতিবাসীর। প্রতিবাসীরা পরশ্রীকাতর, দাম্ভিক, কলহপ্রিয়, লােভী, কৃপণ, বঞ্চক। তাহারা আপনাদের সন্তানকে ভাল কাপড়, ভাল জুতা পরায়, কেবল আমাদের সন্তানকে কাঁদাইবার জন্য। তাহারা আপনাদের পুত্রবধূকে উত্তম বস্ত্রালঙ্কার দেয়, কেবল আমাদের পুত্রবধূর মুখ ভার করাইবার নিমিত্ত। পাপিষ্ঠ প্রতিবাসীরা! যাহাদের প্রতিবাসী নাই, তাহাদের ক্রোধ নাই। তাহাদেরই নাম ঋষি। ঋষি কেবল প্রতিবাসি-পরিত্যাগী গৃহী। ঋষির আশ্রমপার্শ্বে প্রতিবাসী বসাও, তিন দিনের মধ্যে ঋষির ঋষিত্ব যাইবে। প্রথম দিন প্রতিবাসীর ছাগলে পুষ্পবৃক্ষ নিষ্পত্র করিবে। দ্বিতীয় দিনে প্রতিবাসীর গােরু আসিয়া কমণ্ডলু ভাঙ্গিবে, তৃতীয় দিনে প্রতিবাসীর গৃহিণী আসিয়া ঋষি-পত্নীকে অলঙ্কার দেখাইবে। তাহার পরই ঋষিকে ওকালতির পরীক্ষা দিতে হইবে, নতুবা ডেপুটি মাজিষ্ট্রেটীর দরখাস্ত করিতে হইবে।
আল-কুরআনের হরফ গুলো। কালো কিন্তু ভেতরে লুকিয়ে আছে হেদায়েতের আলো।
আল্লাহ তায়ালা সর্বোত্তম শিফা দান কারী। একটু ধৈর্য ধ্রুন, দেখবেন আল্লাহ তায়ালা তার রহমত দিয়ে আপনাকে সুস্থতা দান করবেন।
সফলতা রাতারাতি আসে না, এটি ধৈর্যের ফল।
অসম্ভব কাজগুলো শক্তি দিয়ে নয় ধৈর্য দিয়ে সম্ভব করতে হবে কারণ ধৈর্য সকল কাজে সফলতা এনে দিতে পারে
চামচামি হলো নিজের স্বার্থের জন্য অন্যের ভ্রান্তি প্রশংসা করা।